বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

লক্ষ্মীপুরে হত্যা মামলার মূল আসামি ইউসুফ র‌্যাবের জালে আটক

লক্ষ্মীপুরে হত্যা মামলার মূল আসামি ইউসুফ র‌্যাবের জালে আটক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনার মূল আসামি ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১১ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রামগঞ্জে বাকী দিতে অস্বীকৃতি জানানোয় ব্যবসায়ী আনোয়ারের সাথে অভিযুক্ত ইউছুফ বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দোকানের ভেতরের দিকে ইউছুফ তাকে ডেকে নিয়ে যায়। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে আঘাত করে। পরে ইউছুফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার সাথী বাদি হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
র‌্যাব-১১ এর একদল সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে ঢাকার নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মূল আসামি ইউসুফকে গ্রেপ্তার করে।

পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে রামগঞ্জ থানায় হন্তান্তর করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন