বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

রামগঞ্জে চুরিকাঘাতে এক ব্যাবসায়ী নিহত

রামগঞ্জে চুরিকাঘাতে এক ব্যাবসায়ী নিহত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের  শাহারপাড়া বেপারি বাড়ির আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ী চুরিকাঘাতে নিহত হয়েছে। 

ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৮ টায় শাহারপাড়া মাইজের বাড়ির সামনে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, একই গ্রামের মাইজের বাড়ির প্রবাস ফেরত ইউছুপ হোসেন ব্যবসায়ী আনোয়ার হোসেনকে হঠাৎ এসে চুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।  পরে এলকাবাসী তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। 

এলাকাবাসীর তথ্যমতে প্রবাস ফেরত ইউছুপের  সাথে ব্যবসায়ী আনোয়ার হোসেনের রাজনীতিক, ব্যবসায়ীক অথবা জায়গা সম্পদ নিয়ে কখনো কোন দ্বন্ধ ছিলো না। কি কারনে এ ঘটনা ঘটতে পারে তা এখন পর্যন্ত  অজানা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন