বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় চাচা–ভাতিজার মর্মান্তিক মৃত্যু

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় চাচা–ভাতিজার মর্মান্তিক মৃত্যু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি দুর্ঘটনায় চাচা–ভাতিজা নিহত হয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি–রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের লালিয়ারহাট মিস্ত্রিঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হাটহাজারী পৌরসভার আলীপুর এলাকার চাঁনগাজী চৌধুরী বাড়ির ইফতেখার রাহাত (৩০) এবং একই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র আবিদুল হাসান (৩৫)।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন তারা। লালিয়ারহাট এলাকায় তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি (চট্ট মেট্টো-থ ১৩-৮২২৪) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে। মৃতদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন