বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

হাটহাজারী পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

হাটহাজারী পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হাটহাজারী পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) আয়োজিত এ সভায় পূর্ববর্তী কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ায় পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ২০২৬–২০২৭ মেয়াদের কার্যকরী কমিটি গঠন করা হয়।

সভায় সমিতির উন্নয়ন, পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি, সামাজিক সেবা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ডা. মো. সালাউদ্দিন এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক ডা. জুয়েল সেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিক হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. কবির উদ্দিন, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. রবিন চৌধুরী এবং অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. মোস্তফা কামাল।

এ ছাড়া উপস্থিত ছিলেন হাটহাজারী বেসরকারি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি জসীম উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা।
নবগঠিত কার্যকরী কমিটি (২০২৬–২০২৭) সভার সর্বসম্মতিক্রমে অনুমোদিত নতুন কমিটি, সভাপতি: ডা. মো. সালাউদ্দিন, সহ-সভাপতি: ডা. কাজল বরণ সেন, ডা. প্রকাশ শর্মা, সাধারণ সম্পাদক: ডা. জুয়েল সেন, সহ-সাধারণ সম্পাদক: ডা. উজ্জ্বল চৌধুরী, অর্থ সম্পাদক: ডা. জগদীশ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক: ডা. আজম খান, দপ্তর সম্পাদক: বোরহান উদ্দিন, কার্যকরী সদস্য: স্বপ্ন কুমার দে, বাসুদেব ধর, মো. মাসুদ, সুজিত কুমার বৈধ্য, মো. বোরহান।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির উন্নয়ন, পল্লী চিকিৎসকদের পেশাগত মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবায় ইতিবাচক ভূমিকা রাখতে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন