ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশ কর্তৃক ৩০ কেজি গাঁজা সহ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ বিজয়নগর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চান্দুরা এলাকা হতে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।
এ সময় তার কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী মো. তোফাজ্জল হোসেন (২৫), বিজয়নগর থানার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর গ্রামের রমজান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন