বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

লক্ষ্মীপুরে নতুন জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

লক্ষ্মীপুরে নতুন জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সদ্য যোগদান করা এস. এম. মেহেদী হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে লক্ষ্মীপুর জেলা পুলিশ। 

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে জেলা পুলিশ সুপার মোঃ আকতার হোসেন নবাগত ডিসিকে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া তুলে দেন।

সাক্ষাৎকালে জেলা প্রশাসন ও জেলা পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা এবং জেলাব্যাপী জনদুর্ভোগ কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে দুই কর্মকর্তা মতবিনিময় করেন।

সাম্প্রতিক সময়ে জেলার অন্যতম ভোগান্তির কারণ হয়ে ওঠা অবৈধ ডাম্প ট্রাক চলাচল, সড়ক দুর্ঘটনার ঝুঁকি, রাত্রীকালীন বিশৃঙ্খলা ও বিভিন্ন অসঙ্গতি দূরীকরণে উভয় পক্ষ একযোগে কাজ করবেন বলে জানান সংশ্লিষ্টরা। নবাগত জেলা প্রশাসকও জেলার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসন-পুলিশ একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে দৈনিক নতুন কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এস এম আওলাদ হোসেন জানিয়েছে, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের দুই প্রধানের এই সৌহার্দ্যপূর্ণ সমন্বয় জেলাজুড়ে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে অবৈধ ডাম্পট্রাকের দৌরাত্ম্য কমে মানুষের জীবন আরও নিরাপদ হবে এবং সুশাসন প্রতিষ্ঠা আরও শক্তিশালী হবে বলে তারা প্রত্যাশা করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন