বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ব্রাহ্মণবাড়িয়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার রেলওয়ে জংশনের পশ্চিম পাশে রুপনগর এলাকায় তিতাস নদীতে ভাসমান অবস্থায় মো. তৌহিদ আহাম্মদ খান (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর)  সকাল সাড়ে ১১ টার সময় আখাউড়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।মৃত তৌহিদ আহাম্মদ খান  পৌরসভার দেবগ্রাম দক্ষিণ পূর্বপাড়ার বাসিন্দা মৃত ফরিদ আহাম্মদ খানের পুত্র। 

তাৎক্ষণিকভাবে ভাবে তার মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। মৃতের  পরিবারের লোকজন খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে পুলিশের সাথে সহযোগিতা করে লাশ টি থানায় নিয়ে আসেন। তার পরিবার সূত্রে জানা যায়, তিনি প্রতিবন্ধী ও শারীরিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ছমিউদ্দিন বলেন, রেলওয়ে জংশনের রুপনগর এলাকার তিতাস নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ টি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন