মাদকবিরোধী অভিযানে তথ্য দিন, পরিচয় গোপন থাকবে- ইউএনও

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ রানা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মাদকবিরোধী কার্যক্রমকে আরও শক্তিশালী করতে জনগণের সহায়তা কামনা করেছেন।
তিনি তার পোস্টে বলেন-'সুনির্দিষ্ট ঠিকানাসহ মাদক সেবনকারী/বিক্রয়কারীর তথ্য ০১৭৮৮৫৭৭৭১০ নম্বরে হোয়াটসঅ্যাপে দিন। আপনার পরিচয় গোপন রাখা হবে।'
মাদক নির্মূল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি সবাইকে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন