বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

চন্দ্রগঞ্জে বিএনপি নেতা জহিরকে কুপিয়ে হত্যা

চন্দ্রগঞ্জে বিএনপি নেতা জহিরকে কুপিয়ে হত্যা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে হত্যা করেছে দূর্বৃত্তরা। সড়কের ওপর তার মরদেহ পড়ে আছে। মরদেহের পাশে গুলির খোসা দেখা গেছে।

শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় সড়কের ওপর জহিরকে কুপিয়ে ফেলে রেখে যায় দূর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একসময় জহির মাদক ব্যবসা ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সেখান থেকে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসছিলেন। ধারণা করা হচ্ছে, তার প্রতিপক্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তাকে কুপিয়ে হত্যা করেছে। মরদেহের পাশে গুলির খোসাও দেখা গেছে।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন বলেন, ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।

রাতেই বিএনপি নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী ঘটনাস্থল পরিদর্শন করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। জহিরকে হত্যা করা হয়েছে। কে বা কারা, কি কারণে ঘটনাটি ঘটিয়েছে তা বলতে পারেননি তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন