বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

কলেজছাত্রীর গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: ৩ যুবক আটক 

কলেজছাত্রীর গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: ৩ যুবক আটক 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বোয়ালখালীতে কলেজ শিক্ষার্থীর গোসলের ভিডিও ফুটেজ ধারণ করে ফেসবুক মেসেঞ্জারে প্রচার করছিল ৩ যুবক। অভিযোগ পেয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বোয়ালখালী ৫নং সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা গ্রামের খাজা নগরের আহাম্মদ হোসেনের ছেলে ইমতিয়াজ হোসেন আহাদ (১৮), লোকমানের ছেলে আব্দুল শুকুর রায়হান বাদশা (১৬) ও সোলায়মানের ছেলে নুরুল আলম বাঁধন (১৯)।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে এ ৩ যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লুৎফুর রহমান। 

ওসি বলেন, গত সোমবার (১০ নভেম্বর) কলেজ শিক্ষার্থীর মা বাদী হয়ে ৩ যুবকের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। এরপর অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি জানান, এইসএসসি দ্বিতীয় বর্ষে অধ্যয়ণরত এক শিক্ষার্থী বাথরুমে গোসলের সময় বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নগ্ন ভিডিও ধারণ করে তা শিক্ষার্থীর আত্মীয় স্বজনদের ফেসবুক মেসেঞ্জার পাঠাচ্ছিল যুবকেরা।

শিক্ষার্থীর মা জানান, আহাদ দীর্ঘ দিন ধরে কলেজে আসা যাওয়ার পথে আমার মেয়েকে কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। এতে সাড়া না দেওয়ায় সে ক্ষতি করার হুমকি ধুমকি দেয়। সোমবার ১০ নভেম্বর দুপুর দেড়টার দিকে প্রতিবেশি মেয়ের গোসলের নগ্ন ভিডিও এক চাচি মোবাইলে দেখিয়ে জানান তার দূর সম্পর্কের এক আত্মীয় ফেসবুক মেসেঞ্জারে ভিডিওটি পেয়ে তার কাছে নিশ্চিত হওয়ার জন্য পাঠিয়েছে।

এ বিষয়ে মেয়ের সাথে কথা বলে জানতে পারি গত ১৮ জুলাই দুপুর ২টার দিকে বাথরুমে গোসলের সময় ভেন্টিলেটরের বাইরে কারো উপস্থিতি টের পেয়েছিলো। তবে কে কে বলায় ওই লোক পালিয়ে যায়। আহাদ বাদশা ও বাঁধনের সহায়তায় গোপনে ভিডিও ধারণ করে তা মেসেঞ্জারে প্রচার করে মেয়ের সম্মানহানিসহ সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন