বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গ্রামীণ ব্যাংক চান্দুরা শাখায় রাতের আঁধারে দুর্বৃত্তদের আগুনে অফিস ভবন পুরে ছাই।
১১ নভেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ২ টায় গ্রামীণ ব্যাংক চান্দুরা শাখায় দুর্বৃত্তদের আগুনে অফিস ভবনের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আগুনে পুরে ছাই হয়ে যায়। এতে লক্ষাধিক টাকার আসবাবপত্র ক্ষয়ক্ষতি ও বিভিন্ন কাগজপত্র সংগ্রহের ভোগান্তি সৃষ্টি হয়েছে বলে চান্দুরা শাখা ব্যবস্থাপক জানান।
চান্দুরা শাখা ব্যবস্থাপক মোঃ ছলিম উদ্দিন জানান, প্রতিদিনের মতো কাজ শেষ করে রাতে বাসায় চলে যায়। রাত আনুমানিক ২ টার দিকে আমাদের নাইটগার্ড জানান অফিসে আগুন লেগেছে। দৌড়ে আমাদের অফিসারদের নিয়ে এসে দেখি আগুনের লেলিহান শিখা জ্বলছে। তাৎক্ষণিক পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
তিনি আরো জানান, আগুন নিভানোর পরে দেখতে পায় পিছনের জানালা ভেঙে লাঠির মাথায় কাপর বেঁধে পেট্রোল দিয়ে কে বা কাহারা ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে।
এই অগ্নিসংযোগের ঘটনায় ১২ নভেম্বর সকালে বিজয়নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে তিনি জানান।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, গ্রামীণ ব্যাংক চান্দুরা শাখায় অগ্নিসংযোগের ঘটনায় খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি। অগ্নিসংযোগের ঘটনায় শাখা ব্যবস্থাপক একটি জিডি করেছে। আমরা তদন্ত করে সত্য ঘটনা উদঘাটন করে দোষীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।