বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

হাটহাজারীতে আবারও অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

হাটহাজারীতে আবারও অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ফের এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির আনুমানিক বয়স প্রায় ৬২ বছর বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ধলই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুনিয়াপুকুর এলাকার পশ্চিম পাশে রেললাইন সংলগ্ন মুন্সি বাড়ির পাশে একটি ব্রীজের নিচের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকালে এলাকাবাসী ব্রীজের নিচে পানিতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে হাটহাজারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তবে এখনো মৃত ব্যক্তির নাম ও পরিচয় শনাক্ত করা যায়নি।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, “আমি বর্তমানে ঘটনাস্থলে আছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত ব্যক্তি পেশায় ভিক্ষুক ছিলেন। গতকাল বিকেলে তাকে এলাকায় ভিক্ষা করতে দেখা গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

উল্লেখ্য, সোমবারও হাটহাজারী থানার আওতাধীন মদুনাঘাট এলাকার পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেট থেকে এক অজ্ঞাত নারীর এবং পৌরসভার আলমপুর জুন নুরাইন মাদ্রাসার দক্ষিণ পাশে একটি মাছের প্রজেক্টের পাড় থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছিল।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন