বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণে দগ্ধ ৩

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণে দগ্ধ ৩
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ছয় তলায় কাজ করতে গিয়ে এসি বিষ্ফোরণে পিডিবির ৩ টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- শাখাওয়াত, তানভীর ও মিসকাত।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হসাপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

তিনি গণমাধ্যমকে বলেন, সকালে চমেক হাসপাতালের ছয় তলায় কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসি বিষ্ফোরণ ঘটে। এতে পিডিবির ৩ আউটসোসিং কর্মকর্তা আহত হয়েছেন।

আহতদের ক্যাজুয়িলিটি ও বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন