শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

চুরির বিচার চেয়ে নিঃস্ব বিধবা বৃদ্ধা 

চুরির বিচার চেয়ে নিঃস্ব বিধবা বৃদ্ধা 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিধবা বৃদ্ধার ঘর চুরিকে কেন্দ্র করে সামাজিক সালিশি বিচার চেয়ে না পেয়ে থানায় অভিযোগ দায়ের করার অপরাধে রাতের আঁধারে বৃদ্ধার ঘর পুরিয়ে দেওয়ায় নিঃস্ব হয়ে পরেছে দরিদ্র পরিবারটি। 

২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আদমপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী উপজেলার আদমপুর গ্রামের মৃত হেবজু মিয়ার স্ত্রী মনোয়ারা বেগমের পরিবার। দুই ছেলে  নিয়ে বৃদ্ধা মনোয়ারা বেগমের সংসার।

বৃদ্ধা মনোয়ারা বেগম জানান, ৪-৫ দিন আগে আমার ঘর চুরি করে নিয়ে যায় নাদিম ও তাহার লোকজন। গ্রামের সালিশ কারকদের কাছে বিচার চেয়ে কোন সঠিক বিচার পাইনি। তাই বিজয়নগর থানায় আমি অভিযোগ দিয়েছি। গতকাল বিকালে পুলিশ আসলে তারা আমাদের হুমকি ধামকি প্রদান করে। রাত আনুমানিক ২ টার দিকে হঠাৎ আগুনের ধোঁয়া উঠলে আমরা ঘুম থেকে উঠে চিল্লাচিল্লি শুরু করি। তখন আশেপাশের মানুষ ও ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিভানোর চেষ্টা করে। ততক্ষণে পুরো ঘর পুরে ছাই হয়ে গেছে। 

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন