শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

রাঙ্গুনিয়ায় ধানক্ষেতে পড়েছিলো সেলসম্যানের মরদেহ

রাঙ্গুনিয়ায় ধানক্ষেতে পড়েছিলো সেলসম্যানের মরদেহ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাঙ্গুনিয়ায় কাজ থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছিলো এক যুবক।খোঁজাখুঁজির একপর্যায়ে ধানক্ষেতে মিলল তার নিথর দেহ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম নয়ন আচার্য (৩০)। তিনি ওই এলাকার মৃত ননী গোপাল আচার্যের ছেলে।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পরিবার সূত্রে জানা যায়, নিহত নয়ন রানীরহাট এলাকায় একটি সিগারেট (মেরিজ) কোম্পানির সেলসম্যান হিসেবে কাজ করতেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি রানীরহাট থেকে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। দীর্ঘ সময়েও বাড়ি না ফিরলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছিলেন না।

পরে রাত আড়াইটার দিকে পারুয়া ডিসি সড়কের পাশে একটি ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন।

এদিকে নয়নের মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, পরিবারের সাথে কথা বলে জেনেছি নিহত যুবক দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। সম্ভবত এই কারণে তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিয়ে তিনি আরও খোঁজ খবর নিচ্ছেন বলে জানান ওসি রাঙ্গুনিয়া।  


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন