মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে কীটনাশক সেফটি কিট বিতরণ

নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে কীটনাশক সেফটি কিট বিতরণ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফ্ল্যাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি প্রজেক্টের আওতায় ২১ টি ইউনিয়নের ১৫৩ গ্রুপের মাঝে বিনামূল্যে কীটনাশক সেফটি কিট বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে প্রতিটি সেফটি কিটে একটা ন্যাপস্যাক স্প্রেয়ার, এক জোড়া গাম বুট, এক জোড়া গ্লাভস, একটি মাষ্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উপজেলা সুজন মিয়া, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ জহিরুল ইসলাম, নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম লিটন জানান, নিরাপদ বালাইনাশক ব্যবহার এবং কৃষকের সুস্বাস্থ্য রক্ষার্থে ফ্রিপ প্রকল্পের আওতায় বিনামূল্যে উল্লিখিত বালাইনাশক কিট বিতরণ করা হচ্ছে। বালাইনাশক ব্যবহারে ঝুঁকি থাকায় অনেক কৃষক সাময়িক অসুস্থ থেকে দীর্ঘমেয়াদি দুরারোগ্য রোগব্যাধির শিকার হচ্ছে। তাই উক্ত যন্ত্র ব্যবহার কৃষকদের সুস্বাস্থ্য নিশ্চিত করবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন