মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ঈদ উদযাপনে অস্ট্রেলিয়ার পথে বিসিবি সভাপতি বুলবুল

ঈদ উদযাপনে অস্ট্রেলিয়ার পথে বিসিবি সভাপতি বুলবুল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি সময় কাটাচ্ছেন ব্যস্ততার মধ্য দিয়ে। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বোর্ড পরিচালকদের সঙ্গে বৈঠক করেছেন, আলোচনা করেছেন সামনের পরিকল্পনা নিয়ে।

পাশাপাশি দেখা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গেও। দেশের ক্রিকেটের উন্নয়নে কীভাবে কাজ করা যায়, সে লক্ষ্যেই এখন চলছে তার প্রস্তুতি ও পদক্ষেপ।

এদিকে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনিযুক্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার পরিবার অনেক দিন ধরেই অস্ট্রেলিয়ায় বসবাস করছে। দেশের ক্রিকেটের দায়িত্ব পালনের জন্য বুলবুল বাংলাদেশে এলেও, পরিবারের সঙ্গে ঈদ কাটাতে এবার তিনি ছুটে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়।

মঙ্গলবার রাতেই দেশ ছাড়ার কথা রয়েছে তার। তবে কবে নাগাদ তিনি দেশে ফিরবেন, তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। ঈদের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন তিনি। সেই মিটিং শেষে ঢাকায় ফেরার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন