অলসতা ও অক্ষমতা থেকে মুক্তি পেতে রাসুলের শেখানো দোয়া

জীবনে সফলতার পথে বড় বাধাগুলোর একটি হলো অলসতা ও কর্মবিমুখতা। অনেকের সামর্থ্য ও ভালো কাজ করার ইচ্ছা থাকলেও অলসতার কারণে তাঁরা কাজ শুরু করতে পারেন না। ফলে পিছিয়ে পড়েন জীবনের নানা ক্ষেত্রে।
একজন মুমিনের জীবন হওয়া উচিত কর্মচঞ্চল, দায়িত্বশীল এবং আল্লাহর আনুগত্যে নিবেদিত। এ কারণে রাসুলুল্লাহ (সা.) তাঁর উম্মতকে অলসতা, অক্ষমতা, ভীরুতা ও বার্ধক্যজনিত দুর্বলতাসহ বিভিন্ন অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার শিক্ষা দিয়েছেন। পাশাপাশি জীবন ও মৃত্যুর পরীক্ষার অনিষ্ট এবং কবরের আজাব থেকেও মুক্তি চেয়ে একটি দোয়া পড়তেন তিনি।
দোয়াটি হলো-
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আ‘ঊযু বিকা মিনাল-‘আজজি ওয়াল-কাসালি, ওয়াল-জুবনি ওয়াল-হারামি, ওয়া আ‘ঊযু বিকা মিন ফিতনাতিল-মাহইয়া ওয়াল-মামাতি, ওয়া আ‘ঊযু বিকা মিন ‘আজাবিল-কবর।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই। কাপুরুষতা ও বার্ধক্যজনিত দুর্বলতা থেকেও আপনার কাছে আশ্রয় চাই। আমি আপনার কাছে জীবন ও মৃত্যুর পরীক্ষার অনিষ্ট থেকে এবং কবরের আজাব থেকে আশ্রয় চাই।
হাদিস: আনাস ইবনে মালিক (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) এই দোয়া পড়তেন। (সহিহ বুখারি, হাদিস: ৬৩৬৯; সহিহ মুসলিম, হাদিস: ২৭০৬)।