সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘রূপনগরের রাজকন্যা’ হয়ে নতুন গানে সালমা স্বর্ণের দাম কমায় দুবাইয়ের গয়নার দোকানে ক্রেতাদের ভিড় নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর সাদিক কায়েমের বাড়িতে হামলার নিন্দা ছাত্রশিবিরের, গ্রেপ্তারের দাবি নতুন প্রশিক্ষণকেন্দ্রে বিসিবির বিনিয়োগের ৭০ শতাংশ অর্থ আসবে স্পনসরশিপে মৎস্য রপ্তানি বাড়াতে পিছিয়ে থাকার কারণ খুঁজে দেখার আহ্বান প্রতিমন্ত্রীর শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • কবরের ওপর বাড়ি নির্মাণ করা কি জায়েজ, ইসলামের বিধান কী

    কবরের ওপর বাড়ি নির্মাণ করা কি জায়েজ, ইসলামের বিধান কী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কবরের ওপর ঘরবাড়ি বা অন্য কোনো স্থাপনা নির্মাণ করা ইসলামে নিষিদ্ধ। এমনকি কবরের ওপর বসা কিংবা হাঁটাচলাও নিষেধ করেছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। তবে বিশেষ প্রয়োজনে ব্যক্তি মালিকানাধীন পুরোনো কবরের জায়গায় বাড়ি নির্মাণের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে বলে জানিয়েছেন ইসলামি গবেষকেরা।

    হাদিসে কবরের ওপর বসার বিষয়ে কঠোর সতর্কবার্তা এসেছে। মহানবী (সা.) বলেছেন, ‘তোমাদের কারও আগুনের টুকরার ওপর বসা এবং সেই টুকরা তার কাপড় পুড়িয়ে চামড়া পর্যন্ত পৌঁছে যাওয়া তার জন্য কবরের ওপর বসার চেয়ে উত্তম।’ (মিশকাতুল মাসাবিহ, হাদিস: ১৬৯৯)

    অন্য এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) কবর চুনকাম করা, তার ওপর কিছু লেখা, বসা, স্থাপনা নির্মাণ করা এবং কবরের ওপর দিয়ে হাঁটতে নিষেধ করেছেন। (সহিহ মুসলিম, হাদিস: ৯৭০)

    ইবনে তাইমিয়া (রহ.) বলেন, কবরের ওপর মসজিদ, বাড়িঘরসহ কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না—এ বিষয়ে ফকিহদের ঐকমত্য রয়েছে। কারণ, মহানবী (সা.) এ ধরনের কাজ থেকে নিষেধ করেছেন। (মাজমু ফাতাওয়া, খণ্ড ২২, পৃষ্ঠা ১৯৪-১৯৫)

    তবে কবরের জমি যদি ওয়াকফ করা না হয় এবং তা ব্যক্তি মালিকানাধীন হয়, সে ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে পুরোনো কবরের জায়গায় স্থাপনা নির্মাণের সুযোগ রয়েছে বলে ফতোয়ায় উল্লেখ করা হয়েছে। এ জন্য কবরটি এত পুরোনো হতে হবে যে, মৃত ব্যক্তির দেহাবশেষ মাটির সঙ্গে মিশে যাওয়ার প্রবল ধারণা থাকে।

    ঢাকা থেকে প্রকাশিত মাসিক আল-কাউসারের একটি ফতোয়ায় বলা হয়েছে, ব্যক্তি মালিকানাধীন জমিতে থাকা পুরোনো কবরের চিহ্ন মুছে গেলে এবং মৃতদেহ মাটির সঙ্গে মিশে যাওয়ার প্রবল ধারণা হলে সেখানে বাড়ি বা মসজিদ নির্মাণ করা যেতে পারে। তবে কবরের জায়গা ওয়াকফ করা হলে সেখানে কোনো স্থাপনা নির্মাণের অনুমতি নেই। (আলবাহরুর রায়েক, খণ্ড ২, পৃষ্ঠা ২১০; ফাতাওয়া হিন্দিয়া, খণ্ড ১, পৃষ্ঠা ১৬৭)

    এ বিষয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তাঁর ইউটিউব চ্যানেলে এক প্রশ্নের জবাবে বলেন, কবরের ওপর বাড়ি নির্মাণ করা যাবে না। কারণ, মহানবী (সা.) কবরের ওপর স্থাপনা নির্মাণ করতে নিষেধ করেছেন। এ ধরনের স্থাপনাকে কেন্দ্র করে একসময় অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শন থেকে শিরকি কাজের আশঙ্কা তৈরি হতে পারে।

    তবে কবরের কোনো চিহ্ন না থাকলে এবং সেখানে বাড়ি নির্মাণ করা ছাড়া জমির মালিকের অন্য কোনো উপায় না থাকলে শর্তসাপেক্ষে স্থাপনা নির্মাণের সুযোগ রয়েছে বলে জানান তিনি। সে ক্ষেত্রে মাটির নিচে মৃত ব্যক্তির দেহাবশেষ থাকার সম্ভাবনা থাকলে তা তুলে যথাযথভাবে অন্য স্থানে দাফন করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন