সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্নে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ‘দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন’, আসিফ মাহমুদ আরব দেশগুলোর ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭২ স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, স্টেন্ট বসানোর প্রস্তুতি সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি মুক্তি পেলেন ‘আসনের অবস্থান অস্বস্তিকর ছিল, অসৌজন্য নয়’:  হুমায়ুন কবির দুবাইফেরত যাত্রীর শরীর থেকে ১ কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার বাংলাদেশের জন্য তুরস্কের সক্ষমতা কাজে লাগানোর আশ্বাস এরদোয়ানের অপতথ্য ঠেকাতে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ জরুরি: প্রধান তথ্য কমিশনার
  • জার্মানির শিক্ষার্থী ভিসায় চালু হলো অনলাইন আবেদন, বাতিল অপেক্ষমাণ তালিকা

    জার্মানির শিক্ষার্থী ভিসায় চালু হলো অনলাইন আবেদন, বাতিল অপেক্ষমাণ তালিকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জাতীয় ভিসার আবেদনপ্রক্রিয়া সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করেছে ঢাকার জার্মান দূতাবাস। এখন থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে ভিসার আবেদন ফরম পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন।

    রোববার (১৫ নভেম্বর) ঢাকার জার্মান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টাল ‘আউসল্যান্ডসপোর্টাল’-এর মাধ্যমে নতুন এ ব্যবস্থা চালু করা হয়েছে। এর আওতায় আবেদনকারীরা অ্যাপয়েন্টমেন্টের আগেই অনলাইনে আবেদন ফরম পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে পারবেন।

    এ ছাড়া ভিএফএসের মাধ্যমে প্রাথমিকভাবে জমা দেওয়া কাগজপত্র যাচাইয়ের সুযোগ থাকবে। এতে দূতাবাসে সরাসরি উপস্থিতির প্রয়োজনীয় সময় কমবে। সরাসরি উপস্থিতির সময় মূলত আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও চূড়ান্ত যাচাইয়ের কাজ করা হবে।

    নতুন ব্যবস্থায় অনলাইন পোর্টালের ড্যাশবোর্ড থেকে আবেদনের সর্বশেষ অবস্থা জানার সুযোগও থাকবে। পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়া যাবে।

    বাতিল আগের অপেক্ষমাণ তালিকা

    নতুন ডিজিটাল আবেদনপ্রক্রিয়া চালুর সঙ্গে আগের ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকা বাতিল করা হয়েছে। ফলে আগে শিক্ষার্থী ভিসার জন্য নিবন্ধন করে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় থাকা ব্যক্তিদেরও নতুন করে আবেদন করতে হবে।

    দূতাবাস জানিয়েছে, আগের অপেক্ষমাণ তালিকায় থাকা কোনো আবেদন নতুন ব্যবস্থায় স্থানান্তর করা হবে না। পুরোনো নিবন্ধনগুলোও আর কার্যকর থাকবে না। তাই নতুন ও পুরোনো—সব আবেদনকারীকে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নতুন অ্যাকাউন্ট খুলে আবেদন জমা দিতে হবে।

    নতুন আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা ও বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে পোর্টালে। আবেদন করতে ভিজিট করুন: https://digital.diplo.de/


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন