শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালিয়াকৈরে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, কাজ করছে ৩ ইউনিট কর্ণফুলী টানেলের লোকসানের কারণ খতিয়ে দেখবে সংসদীয় কমিটি প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান দুর্গাপূজায় প্লাস্টিক, উচ্চ শব্দ ও আতশবাজি এড়ানোর নির্দেশনা মারা গেছেন ঢাকা জেলা দলের কোচ মোসাদ্দেক হোসেন ছোটন সাড়ে চার ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন, পরিচ্ছন্নতায় সময় বেঁধে দিলেন প্রধানমন্ত্রী কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিরাপত্তা ব্যবস্থা তদন্তের দাবি জামায়াতের ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন অজুর পর নখ কাটলে কি অজু ভেঙে যায়? ডেঙ্গু সেরে যাওয়ার পরও ঝরতে পারে চুল, কী করবেন?
  • বিশ্বকাপ প্রস্তুতির মিশন শুরু আজ, জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ

    বিশ্বকাপ প্রস্তুতির মিশন শুরু আজ, জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে আজ শনিবার (১৭ অক্টোবর) জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

    ২০২৫ সালের অক্টোবর থেকে চলতি বছরের জুন পর্যন্ত চারটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে বাংলাদেশ। এসব সাফল্যের পাশাপাশি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ আটে থাকায় ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি। বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পর এবার প্রস্তুতিতে মনোযোগ দিতে চায় বাংলাদেশ।

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের অতীত রেকর্ড অবশ্য খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত ছয়টি ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়ে মাত্র একবার শিরোপা জিতেছে দলটি। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এ ছাড়া ২০১৮ সালের নিদহাস ট্রফির ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে রানার্সআপ হতে হয় টাইগারদের।

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের তুলনামূলক দুর্বল রেকর্ডের কারণ নিয়ে অধিনায়ক লিটন দাস বলেন, এ ধরনের টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের খুব বেশি নেই। বড় টুর্নামেন্ট হিসেবে এশিয়া কাপ ও বিশ্বকাপে নিয়মিত খেললেও ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার সুযোগ কম আসে।

    লিটন বলেন, ‘আমার কাছে মনে হয় কোনো কারণ নাই, আমরা খুব কম ত্রিদেশীয় সিরিজ খেলি। আমি অনেক দিন ধরে খেললেও ত্রিদেশীয় সিরিজ খেলার অভিজ্ঞতা খুব কম। আমরা বড় বড় টুর্নামেন্ট এশিয়া কাপ, বিশ্বকাপ এসব খেলি, কিন্তু ত্রিদেশীয় সিরিজ সেভাবে খেলা হয় না। ত্রিদেশীয় সিরিজে বাড়তি একটা চাপ থাকে।’

    তিনি আরও বলেন, ‘তিন দলের ওপরই চাপ থাকে—ফাইনালে উঠতে হবে। আমার মনে হয় সেখানে বাড়তি চাপ আসে। (দ্বিপাক্ষিক) সিরিজে আসলে সেভাবে চাপ থাকে না, এক ম্যাচ হারলেও সুযোগ থাকে। তবে ত্রিদেশীয় সিরিজে হেরে গেলে চাপ থাকে, রান রেটের ব্যাপার থাকে। আমাদের ছেলেরা এখন ভালো ক্রিকেট খেলছে। গত কিছু সিরিজে ভালো খেলেছি। ম্যাচুরিটি লেভেলও ভালো আছে। আশা করছি আমরা এখানে ভালো ক্রিকেট খেলব।’

    সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার মোসাদ্দেক হোসেনও। আবুধাবিতে অনুশীলন শেষে তিনি বলেন, ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিততে পারলে আসন্ন বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে দল আত্মবিশ্বাস পাবে।

    মোসাদ্দেক বলেন, ‘ত্রিদেশীয় সিরিজটি জিততে পারলে বিশ্বকাপ, এশিয়া কাপে অনেক আত্মবিশ্বাস পাব। অবশ্যই, সর্বপ্রথম লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া। এর আগে আমাদের দুটি ম্যাচ খেলতে হবে। দুটি ম্যাচই আমাদের জিততে হবে।’

    ২০১৯ সালের শিরোপা জয়ের স্মৃতিকে এবার অনুপ্রেরণা হিসেবে দেখছেন মোসাদ্দেক। তাঁর ভাষ্য, আগের সাফল্য থেকে প্রেরণা নিয়ে এবারও ভালো করার ব্যাপারে দল মুখিয়ে আছে। এই সিরিজে ভালো খেলতে পারলে দল হিসেবে বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বাড়বে।

    বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

    ত্রিদেশীয় সিরিজের সূচি

    ১৭ অক্টোবর: বাংলাদেশ–জিম্বাবুয়ে, আবুধাবি

    ১৯ অক্টোবর: আফগানিস্তান–জিম্বাবুয়ে, আবুধাবি

    ২১ অক্টোবর: আফগানিস্তান–বাংলাদেশ, শারজাহ

    ২৩ অক্টোবর: ফাইনাল, শারজাহ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন