রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালিয়াকৈরে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, কাজ করছে ৩ ইউনিট কর্ণফুলী টানেলের লোকসানের কারণ খতিয়ে দেখবে সংসদীয় কমিটি প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান দুর্গাপূজায় প্লাস্টিক, উচ্চ শব্দ ও আতশবাজি এড়ানোর নির্দেশনা মারা গেছেন ঢাকা জেলা দলের কোচ মোসাদ্দেক হোসেন ছোটন সাড়ে চার ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন, পরিচ্ছন্নতায় সময় বেঁধে দিলেন প্রধানমন্ত্রী কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিরাপত্তা ব্যবস্থা তদন্তের দাবি জামায়াতের ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন অজুর পর নখ কাটলে কি অজু ভেঙে যায়? ডেঙ্গু সেরে যাওয়ার পরও ঝরতে পারে চুল, কী করবেন?
  • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৩০ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ৬২২০ পিস

    ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৩০ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ৬২২০ পিস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪২টি মামলা করা হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইন ও বিদেশি মদসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার (১৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

    ডিএমপি জানায়, অভিযানে ৬ হাজার ২২০ পিস ইয়াবা, ৯ কেজি গাঁজা, ৪ গ্রাম হেরোইন ও দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিস্ফোরিত ককটেলের টুকরা ও পেরেক, ১৪টি মোবাইল ফোন এবং নগদ ১৬ হাজার ২৮০ টাকা জব্দ করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

    ডিএমপির বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি ১৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৬৬, তেজগাঁও বিভাগে ৬৩, মতিঝিল বিভাগে ৫৯, লালবাগ বিভাগে ৫৬, উত্তরা বিভাগে ৪৫, গুলশান বিভাগে ৩৬ এবং রমনা বিভাগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) তিনজনকে গ্রেপ্তার করেছে।

    গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন