সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মুস্তাফিজের এমন বোলিং অপ্রত্যাশিত, মোসাদ্দেককে ব্যবহার করা উচিত ছিল: সুজন পুলিশে বড় রদবদল, ডিআইজি-এসপি পদমর্যাদার ২৪ কর্মকর্তার নতুন দায়িত্ব ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা ডেঙ্গু ও হাম উপসর্গে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ হাজার ৩০৭ নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে নির্বাচনী ব্যয় কমানোর তাগিদ জয়শঙ্করের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ দিল্লিতে রিয়াজ হামিদুল্লাহর বাংলাদেশের ৯২% পণ্যে যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে: সারাহ কুক টোকিওতে বাড়ছে যৌন পর্যটনের অভিযোগ, উদ্বেগে জাপান ভার্চুয়াল যোগাযোগেই কি ভাঙছে দাম্পত্যের বিশ্বাস?
  • কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়: জামায়াত আমির

    কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়: জামায়াত আমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ, অনিয়ম ও কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে কথা বলা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    রোববার (৪ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।

    পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়’। তিনি দাবি করেন, মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ, কর্তৃপক্ষের উদাসীনতা, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের ভোগান্তির বিষয়েও তিনি প্রতিবাদী ভূমিকা নিয়েছেন বলে উল্লেখ করেন জামায়াত আমির।

    ডা. শফিকুর রহমান বলেন, আখতারুজ্জামানের অভিযোগ ও প্রতিবাদের বিষয়গুলো বিবেচনায় নিয়ে বিমানবন্দরের দুর্বলতা সংশোধনের পরিবর্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দুইবারের সাবেক সংসদ সদস্য ও একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে অপমানিত করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

    জামায়াত আমির আরও বলেন, “জনগণ অন্ধ নয়, সবই দেখছে। কার্যত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন।”

    তিনি আখতারুজ্জামানের জন্য দোয়া করে লেখেন, “আল্লাহ তায়ালা তার সম্মান বৃদ্ধি করুন। আমিন।”

    উল্লেখ্য, শনিবার (৩ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জাতীয় মুফাসসির সম্মেলনে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। সেখানে তিনি আলেম সমাজের দায়িত্বশীলতা এবং নিজেদের ভুল-ত্রুটি সংশোধনের ওপর গুরুত্বারোপ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন