রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জানাজার নামাজের অজু দিয়ে কি অন্য নামাজ পড়া যাবে? গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য শেরপুরের দুই কিশোরী মনোনীত ২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,৭৬১ ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান ও জোবাইদা রহমান তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায় দু-একটি অঘটনে পুরো আলেম সমাজকে কাঠগড়ায় দাঁড় করানো হয়: শফিকুর রহমান ‘লজ্জা’র চরিত্রে নিজেকে বদলাতে ওজন কমিয়ে ট্রিটমেন্ট নিলেন নুসরাত ফারিয়া অপরাধে জড়ালে বিএনপিতে ব্যবস্থা নেওয়ার নজির পুরোনো: আলাল শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী
  • বিভিন্ন ডিভাইসে মিউজ যুক্ত করতে মেটার নতুন প্রকল্প

    বিভিন্ন ডিভাইসে মিউজ যুক্ত করতে মেটার নতুন প্রকল্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেটার ব্যক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী ‘মিউজ’কে বিভিন্ন ধরনের ডিভাইসের সঙ্গে যুক্ত করার সুযোগ দিতে ‘মিউজ গ্যাজেটস’ নামে নতুন প্রকল্প চালু করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে নির্মাতা ও প্রযুক্তি নিয়ে কাজ করা ব্যক্তিরা মিউজের সঙ্গে সংযুক্ত নিজস্ব ডিভাইস তৈরি করতে পারবেন।

    শুক্রবার প্রকল্পটি চালুর ঘোষণা দেয় মেটা। প্রকল্পের আওতায় উন্মুক্ত উৎসের ডিভাইস তৈরির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ও লিনাক্সভিত্তিক সফটওয়্যার উন্নয়ন সরঞ্জাম রাখা হয়েছে। মিউজের সঙ্গে কী ধরনের ডিভাইস যুক্ত করা সম্ভব, তার কয়েকটি নমুনাও দেখিয়েছে প্রতিষ্ঠানটি।

    মেটার তথ্য অনুযায়ী, মিউজের সঙ্গে রঙিন ইলেকট্রনিক পেপার ডিসপ্লে যুক্ত করা যেতে পারে। টেলিভিশনের এইচডিএমআই পোর্টে সংযোগ দেওয়া যায়—এমন ডিভাইসও তৈরি করা সম্ভব। এ ছাড়া তুলনামূলক কম দামের রাসবেরি পাই বা ইএসপি৩২ বোর্ড ব্যবহার করেও মিউজের সঙ্গে বিভিন্ন ধরনের ডিভাইস সংযুক্ত করা যাবে।

    এসব ডিভাইসে পর্দা, বোতাম, বিভিন্ন ধরনের সেন্সর ও নিয়ন্ত্রণব্যবস্থা যুক্ত করার সুযোগ থাকবে। প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় আগ্রহীদের সহায়তার জন্য মেটা একটি ডিসকর্ড চ্যানেলও চালু করেছে।

    মেটা নিজেরাও ‘মিউজ হোম লিংক’ নামে একটি নমুনা ডিভাইস তৈরি করেছে। প্রতিষ্ঠানটির সুপারইন্টেলিজেন্স ল্যাবসের পণ্য বিভাগের প্রধান নাট ফ্রিডম্যান জানিয়েছেন, ইউএসবি-সি সংযোগের এই ডিভাইসের মাধ্যমে মিউজকে ঘরের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা যায়। এরপর মিউজ ওই নেটওয়ার্কে থাকা স্মার্ট টেলিভিশন, স্পিকারসহ বিভিন্ন স্মার্ট ডিভাইসের সঙ্গে যোগাযোগ করতে পারে।

    মেটা মিউজ হোম লিংকের ৫ হাজার ইউনিট তৈরি করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মিউজের গ্রাহকদের মধ্যে মজুত থাকা পর্যন্ত এসব ডিভাইস বিনামূল্যে দেওয়া হবে। তবে ফ্রিডম্যানের প্রকাশিত তথ্য অনুযায়ী, ডিভাইসটির প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে।

    মিউজ গ্যাজেটস প্রকল্পটি সাধারণ ব্যবহারকারীদের মধ্যে কতটা জনপ্রিয় হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে প্রকল্পটির মাধ্যমে মিউজকে শুধু আলাদা একটি এআই সহকারী হিসেবে নয়, বিভিন্ন ডিভাইস ও সেবার সঙ্গে যুক্ত একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি করতে চাইছে মেটা।

    সম্প্রতি ছোট ব্যবসার জন্যও মিউজের নতুন সংস্করণ চালু করেছে মেটা। এতে শপিফাই, ড্রপবক্স ও স্ল্যাকের মতো বিভিন্ন সেবার সঙ্গে মিউজ যুক্ত করার সুযোগ রয়েছে। পাশাপাশি ব্যবসা ও করপোরেট গ্রাহকদের জন্য এআই সেবা সম্প্রসারণে নতুন একটি ব্যবসায়িক ইউনিটও চালু করেছে প্রতিষ্ঠানটি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন