সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী সন্তান আছে, তবুও পাশে নেই কেউ, সদর  হাসপাতালে অসহায় ৭০ বছরের ‘ফুলি’ পড়াশোনা বা কাজের সময় গান শোনা কি মনোযোগ বাড়ায়? সেবা না বাড়ালে রুট বাতিল করে সরকারি বাস চালানোর হুঁশিয়ারি কোরআন-হাদিসের আলোকে বিয়ের ১০টি উপকারিতা নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয়, হাইকোর্টের রুল ২২ লাইসেন্সবিহীন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল জুলাই-আগস্টে বিদেশি ঋণ শোধ ৬৯ কোটি ৮৯ লাখ ডলার
  • ২২ লাইসেন্সবিহীন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

    ২২ লাইসেন্সবিহীন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা করা ২২টি লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম শনাক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন না করতে এবং অনুমোদনহীনভাবে পেমেন্ট সেবা প্রদান থেকে বিরত থাকতে সর্বসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

    রোববার (২৭ সেপ্টেম্বর) এক সতর্কবার্তায় বাংলাদেশ ব্যাংক জানায়, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট সেবা প্রদান করলে তা ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।

    বাংলাদেশ ব্যাংকের শনাক্ত করা ২২টি লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম হলো—বহুদুরপে, জিনিপে, পেটিলার, বেঙ্গলিপে, পেওরা বিডি, সহজপে বিডি, ইজিপেওয়ে, একে পে, বিডি পে, সাজগারপে, আস্থাপের বা সিপে, উদ্যোক্তাপের, ওয়ালেটমিক্স, বিটিটিপে, ইজি পে অটোমেশন, ইউনিকপে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজিপে, অটোপে লিমিটেড, বিশ্বস্ত ও পিপ্রাপের।

    কেন্দ্রীয় ব্যাংক বলেছে, কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য আইনি ঝুঁকি এড়াতে এসব লাইসেন্সবিহীন প্ল্যাটফর্মের কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকা উচিত। একই সঙ্গে এসব প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্যও সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন