সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী সন্তান আছে, তবুও পাশে নেই কেউ, সদর  হাসপাতালে অসহায় ৭০ বছরের ‘ফুলি’ পড়াশোনা বা কাজের সময় গান শোনা কি মনোযোগ বাড়ায়? সেবা না বাড়ালে রুট বাতিল করে সরকারি বাস চালানোর হুঁশিয়ারি কোরআন-হাদিসের আলোকে বিয়ের ১০টি উপকারিতা নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয়, হাইকোর্টের রুল ২২ লাইসেন্সবিহীন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল জুলাই-আগস্টে বিদেশি ঋণ শোধ ৬৯ কোটি ৮৯ লাখ ডলার
  • জুলাই-আগস্টে বিদেশি ঋণ শোধ ৬৯ কোটি ৮৯ লাখ ডলার

    জুলাই-আগস্টে বিদেশি ঋণ শোধ ৬৯ কোটি ৮৯ লাখ ডলার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে বাংলাদেশ ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা।

    গত অর্থবছরের একই সময়ে বিদেশি ঋণ পরিশোধ করা হয়েছিল ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার, যা তখনকার হিসাবে প্রায় ৮ হাজার ১৩১ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার।

    রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    ইআরডির তথ্য অনুযায়ী, জুলাই-আগস্টে পরিশোধ করা মোট অর্থের মধ্যে মূল ঋণের কিস্তি বাবদ গেছে ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা। আর সুদ পরিশোধ করা হয়েছে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা।

    অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিপরীতে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার।

    একই সময়ে নতুন করে ২৪ কোটি ডলারের বিদেশি ঋণ প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। গত অর্থবছরের একই সময়ে নতুন ঋণের প্রতিশ্রুতির পরিমাণ ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার।

    অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসে নতুন বিদেশি ঋণের প্রতিশ্রুতি কিছুটা কমেছে। একই সময়ে ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন