মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আমলের পাশাপাশি উত্তম আখলাক অর্জনের গুরুত্ব ‘ববি জাসুস’ বানাতে বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি ইরানের প্রেসিডেন্টকে ভিসা দিলেও মিডিয়া টিমকে দেয়নি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে আগ্রহী চীন: রাষ্ট্রদূত এশিয়ান গেমসে থাই ব্যাডমিন্টন খেলোয়াড়ের ডোপ টেস্ট পজিটিভ জনস্বার্থের সব আন্দোলনের বিরোধিতা করেছে জামায়াত: রিজভী দেশের বাজারে আজকের স্বর্ণের দাম কম বসতি এলাকায় ডেঙ্গুর লার্ভা বেশি, রোগী তুলনামূলক কম জাতিসংঘে রোহিঙ্গা, জলবায়ু ও বৈশ্বিক বৈষম্য নিয়ে কথা বলবেন : ডা. জাহেদ
  • দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

    দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও স্বর্ণের দাম নিয়মিত পরিবর্তন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ গত শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়। সেই হিসাবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

    এর আগে এক দফা দাম বাড়ানো হয়েছিল। দুই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ২ হাজার ৭৪১ টাকা বেড়েছে।

    বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

    সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

    এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

    বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত স্বর্ণের দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।

    রুপার দাম

    দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ১৩২ টাকা দরে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন