বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ

ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্যারিসের একটি বিলাসবহুল হোটেলে ২০১৬ সালে অস্ত্রের মুখে গয়না ডাকাতির ঘটনায় তারকা কিম কার্দাশিয়ানকে প্রতীকী ১ ইউরো (প্রায় ১.১৫ ডলার) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ফ্রান্সের একটি আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মামলার রায় বিশ্লেষণ করে কিমের আইনজীবী এ তথ্য জানান।

ক্ষতিপূরণের অর্থের চেয়ে আসামিদের অপরাধ স্বীকার এবং জবাবদিহি নিশ্চিত করাকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন কিম। আদালতের রায়ের পর কিম কার্দাশিয়ান ও তার স্টাইলিস্ট সিমোন হারুশ এক যৌথ বিবৃতিতে বলেন, বিষয়টি শুধু অর্থের ছিল না; বরং এটি ছিল বিচার পাওয়া এবং ঘটনার স্বীকৃতি পাওয়ার বিষয়।

কিম ওই ঘটনাকে তার জীবনের ‘সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা’ হিসেবে উল্লেখ করে ফরাসি বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।

একই মামলায় ডাকাতদের হামলার শিকার হয়ে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হোটেলের সাবেক এক রিসেপশনিস্টকে ১ লাখ ৯ হাজার ৫১৬ ইউরো এবং হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

২০১৬ সালের ২ অক্টোবর প্যারিস ফ্যাশন উইক চলাকালে পুলিশের পোশাক পরা একদল ডাকাত কিম কার্দাশিয়ানকে বেঁধে রেখে প্রায় ৬০ লাখ ডলার মূল্যের গয়না লুট করে নিয়ে যায়। ওই ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন করে ডাকাতি ও অপহরণের অভিযোগসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।

বয়সের কারণে ফ্রান্সে ‘দাদু ডাকাত’ নামে পরিচিতি পাওয়া ওই চক্রের আট সদস্যকে গত বছর দোষী সাব্যস্ত করা হয়। সশস্ত্র ডাকাতি, অপহরণ, অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ততাসহ বিভিন্ন অভিযোগে তাদের বিচার হয়। বিচার চলাকালে আসামিদের মধ্যে ছয়জনের বয়স ছিল ৬০ ও ৭০-এর কোঠায়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন