বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক ‘ফেরিটিন ফেস’ কি সত্যিই রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা ব্রিকস সম্মেলন থেকে ফিরে অসুস্থত শি জিনপিং ও রামাফোসা ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় কাভান সুলিভান মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আরেক সন্তান আহত নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল
  • মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আরেক সন্তান আহত

    মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আরেক সন্তান আহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক কলহের জেরে মায়ের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ছয় বছরের বোন।

    বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়চওনা খালিয়ারবাইদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ওই এলাকার শাহীন আলমের ছেলে।

    ঘটনার পর স্থানীয়রা শিশুদের মা আকলিমাকে আটক করে বেঁধে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আকলিমা শাহীন আলমের দ্বিতীয় স্ত্রী। বুধবার রাতে তিনি মেয়ে সিরজাতুন (৬) ও ছেলে আশরাফুলকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে কেক কাটার ছুরি দিয়ে ঘুমন্ত দুই শিশুকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

    শিশুদের চিৎকার শুনে পরিবারের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সিরজাতুনকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    স্থানীয় ইউপি সদস্য আবদুল আজিজ বলেন, ‘পারিবারিক কলহের জেরে এই নির্মম ঘটনা ঘটেছে।’

    সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন