ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবে শাহ মোঃ ইব্রাহিম মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাথে মতবিনিময় সভা করেছেন লন্ডন কৃষকদলের সদস্য-সচিব, বিশিষ্ট সমাজসেবক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মোঃ ইব্রাহিম মিয়া।
রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল মান্নান মলাই। সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মোঃ ইব্রাহিম মিয়া। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,আপনারা সমাজের আয়না এবং সমাজের প্রতিটি সুবিধা-অসুবিধা ও মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরার কারিগর। আমাদের এই উপজেলাকে একটি মডেল ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, শেখ সাদী সুমন; যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত খান ও মোঃ ইসমাইল; দপ্তর সম্পাদক হালিমা খানম এবং কার্যকরী সদস্য তাসলিমা শারমিন,ইয়াকুব মিয়া,মোঃ আনু মিয়া।
এছাড়াও নবীনগর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল হক রহমত, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ জিবন ও আবদুল্লাহ আল মতিন, এবং অর্থ ও দপ্তর সম্পাদক টিপু সুলতানসহ ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার সার্বিক উন্নয়ন ও আগামী উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।