মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুর বিআরটিএতে অভিযান, ৫ দালালের কারাদণ্ড সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল খতিয়ে দেখবেন উপদেষ্টা জাহেদ মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থি আইনজীবীদের নীরব প্রতিবাদ হামে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩১৬ সিলেটে শাহজালাল-শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি এয়ারবাস কেনায় স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা হবে: বিমানমন্ত্রী আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের সচেতনতায় দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত মনপুরায় জেলের জালে ১৫ কেজির পাঙ্গাস, বিক্রি ২০ হাজার টাকায় সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি করা আর চলবে না, ট্রিগার আমিও টানতে জানি : শিক্ষামন্ত্রী
  • মনপুরায় জেলের জালে ১৫ কেজির পাঙ্গাস, বিক্রি ২০ হাজার টাকায়

    মনপুরায় জেলের জালে ১৫ কেজির পাঙ্গাস, বিক্রি ২০ হাজার টাকায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় মেঘনায় জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ। মাছটি নিলামে প্রতি কেজি ১ হাজার ৩৪০ টাকা দরে মোট ২০ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে।

    মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে মোমিন তালুকদারের মৎস্য আড়তে মাছটি বিক্রি করেন জেলে আরিফ মাঝি।

    আরিফ মাঝি জানান, মেঘনায় জাল পেতে মাছ ধরার সময় তার জালে বড় আকারের পাঙ্গাসটি ধরা পড়ে। পরে মাছটি রামনেওয়াজের মোমিন তালুকদারের মৎস্য আড়তে ২০ হাজার ১০০ টাকায় বিক্রি করেন তিনি।

    মৎস্য ব্যবসায়ী ফিরোজ ও নাহিদ জানান, ভ্যাটসহ প্রতি কেজি ১ হাজার ৩৪০ টাকা দরে নিলামে ১৫ কেজি ওজনের পাঙ্গাসটি কেনেন আড়তদার মোমিন তালুকদার।

    আড়তদার মোমিন তালুকদার বলেন, মাছটি লঞ্চযোগে ঢাকার যাত্রাবাড়ীতে পাঠানো হবে। সেখানে আরও বেশি দামে মাছটি বিক্রি করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন