মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে জলবায়ু ইস্যু, কপে পাটের গুরুত্ব তুলে ধরবে বাংলাদেশ ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সারের চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সরবরাহ প্রস্তুত সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১১.৪২ শতাংশ ডাকসু সংগ্রহশালায় পরিবর্তন নিয়ে শিক্ষক নেটওয়ার্কের প্রশ্ন, তদন্তের দাবি শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ময়মনসিংহ মেডিকেলে আগুন, হুড়োহুড়িতে মৃত্যুর দাবি
  • যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১১.৪২ শতাংশ

    যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১১.৪২ শতাংশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

    রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই-আগস্ট সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১৬১ কোটি ২৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ১৪৪ কোটি ৭৬ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৪২ শতাংশ।

    খাতসংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ অ্যাপারেল ভয়েস’ জানিয়েছে, বর্তমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছর শেষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রায় ৮৬২ কোটি ৯০ লাখ ডলারে পৌঁছাতে পারে।

    চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি থেকে মাসিক গড় আয় হয়েছে ৮০ কোটি ৬৪ লাখ ৬০ হাজার ডলার। গত অর্থবছরে মাসিক গড় আয় ছিল ৬৪ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার।

    ইপিবির তথ্য অনুযায়ী, জুলাইয়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ছিল মাইনাস ০ দশমিক ১৮ শতাংশ। তবে আগস্টে রপ্তানি প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬৫ শতাংশে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন