বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ রাষ্ট্রপতি নির্বাচনে গোপন নয়, প্রকাশ্য ব্যালটে ভোট: সিইসি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু পর্ন কনটেন্ট বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার একনেকে অনুমোদিত হলো ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প স্বামীর দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি কলকাতায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে আনার ব্যবস্থা করছে সরকার শর্ত নয়, সমতার ভিত্তিতে সবার সঙ্গে বন্ধুত্ব: রিজভী বিশ্ববাজারে হালাল শিল্পের বড় সম্ভাবনা দেখছেন তথ্যমন্ত্রী সরকারি ব্যাংকে আমানত কতটা নিরাপদ, ৬ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি
  • মুনাফা সত্ত্বেও ইউনিটহোল্ডারদের লভ্যাংশ দেবে না ৩ ফান্ড

    মুনাফা সত্ত্বেও ইউনিটহোল্ডারদের লভ্যাংশ দেবে না ৩ ফান্ড
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি মিউচুয়াল ফান্ড ২০২৫-২৬ অর্থবছরের জন্য ইউনিটহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফান্ডগুলো হলো—সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ড এবং এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড।

    বুধবার (১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ সিদ্ধান্তের তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট ফান্ডগুলোর ট্রাস্টি।

    ডিএসই সূত্রে জানা গেছে, তিন ফান্ডই ২০২৫-২৬ অর্থবছরে মুনাফা করেছে। তবে মুনাফা থাকা সত্ত্বেও ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করা হয়নি।

    সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান

    ২০২৫-২৬ অর্থবছরে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা।

    গত ৩০ জুন বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদমূল্য (এনএভিপিইউ) ছিল ৯ টাকা ১ পয়সা।

    সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ড

    সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ড ২০২৫-২৬ অর্থবছরে ইউনিটপ্রতি ৩৫ পয়সা মুনাফা করেছে।

    ৩০ জুন শেষে ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৮ টাকা ৩১ পয়সায়।

    এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড

    অন্যদিকে, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ৪৯ পয়সা।

    গত ৩০ জুন বাজারদরে ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদমূল্য ছিল ১০ টাকা।

    তিনটি ফান্ডের ক্ষেত্রেই ট্রাস্টির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি অর্থবছরের জন্য ইউনিটহোল্ডারদের কোনো লভ্যাংশ দেওয়া হবে না।

    আগেও সাত ফান্ড লভ্যাংশ দেয়নি

    এর আগে গত ১৬ আগস্ট আরও সাতটি মিউচুয়াল ফান্ড মুনাফা করলেও ইউনিটহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

    ফান্ডগুলো হলো—আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি তৃতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট এমএফ ১: স্কিম ১ এবং ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ড।

    ফলে মুনাফা করেও চলতি সময়ে একাধিক মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারবাজারে আলোচনার জন্ম দিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন