বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • রোনালদোর নতুন পরিচয় ‘আর্জেন্টিনার জামাই’

    রোনালদোর নতুন পরিচয় ‘আর্জেন্টিনার জামাই’
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ প্রায় এক দশকের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। দীর্ঘদিনের জীবনসঙ্গী জর্জিনাকে বিয়ে করে ব্যক্তিজীবনে নতুন অধ্যায়ে পা রেখেছেন পর্তুগালের এই কিংবদন্তি ফুটবলার।

    পর্তুগিজ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, লিসবনের কাছাকাছি কাসকাইস এলাকায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রোনালদো ও জর্জিনা। বিশেষ এই দিনে উপস্থিত ছিলেন তাদের পাঁচ সন্তানও।

    বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন রোনালদো। ছবিতে দেখা যায়, জর্জিনার হাতের ওপর নিজের হাত রেখেছেন তিনি। দুজনের হাতেই ছিল বিয়ের আংটি। ছবির সঙ্গে ‘সি’ ও ‘জি’ লিখে ভালোবাসার ইমোজি দেন পর্তুগিজ তারকা। পোস্ট করার মাত্র আধা ঘণ্টার মধ্যে ছবিটিতে ৩০ লাখের বেশি লাইক পড়ে।

    এর আগে গত বছরের ১১ আগস্ট নিজেদের বাগদানের খবর প্রকাশ্যে আনেন রোনালদো ও জর্জিনা। জর্জিনা তখন আংটির ছবি প্রকাশ করে জানান, রোনালদোর বিয়ের প্রস্তাবে তিনি সম্মতি দিয়েছেন। এক বছর পর সেই বাগদানই পরিণতি পেল বিয়েতে।

    রোনালদো-জর্জিনার বিয়ে নিয়ে অবশ্য এর আগেও নানা গুঞ্জন ছড়িয়েছিল। কয়েক দিন আগে ফুনশাল ক্যাথেড্রালকে ঘিরে তাদের বিয়ের খবর ছড়িয়ে পড়লে সেখানে ভক্ত ও উৎসুক মানুষের ভিড় জমে। পরে ক্যাথেড্রাল কর্তৃপক্ষ জানায়, সেখানে রোনালদো ও জর্জিনার বিয়ে হচ্ছে না; ওই অনুষ্ঠানের বর-কনে ছিলেন অন্য একটি জুটি। বিষয়টি নিয়ে রোনালদোও সামাজিক যোগাযোগমাধ্যমে মজার প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

    ফুটবল মাঠেও রোনালদোর ক্যারিয়ার অত্যন্ত বর্ণিল। স্পোর্তিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে খেলার পর বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের মালিক এই তারকা। পর্তুগাল জাতীয় দলের হয়েও সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।

    অন্যদিকে জর্জিনা রদ্রিগেজের জন্ম আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে। ২০১৬ সালে স্পেনের মাদ্রিদে একটি বিলাসবহুল ব্র্যান্ডের শোরুমে কাজ করার সময় রোনালদোর সঙ্গে তার পরিচয় হয়। তখন রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে খেলছিলেন। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে তাদের সম্পর্ক।

    প্রায় এক দশকের সম্পর্ক, সন্তান ও নানা ওঠানামার পর এবার বিয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একসঙ্গে পথচলার ঘোষণা দিলেন রোনালদো ও জর্জিনা। জর্জিনার জন্মসূত্রে আর্জেন্টিনার সঙ্গে রোনালদোর সম্পর্কও যেন নতুন মাত্রা পেল—রসিকতা করে তাই তাকে বলা যেতেই পারে ‘আর্জেন্টিনার জামাই’।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন