বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জিতল পাকিস্তান

    তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জিতল পাকিস্তান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তিন বছরেরও বেশি সময় পর বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পেল পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়ে সফরকারীরা দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে।

    ত্রিনিদাদে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের দেওয়া ৭৫ রানের লক্ষ্য সহজেই টপকে যায় পাকিস্তান। বিদেশের মাটিতে পাকিস্তানের সর্বশেষ টেস্ট জয় এসেছিল ২০২৩ সালের জুলাইয়ে, শ্রীলঙ্কার বিপক্ষে।

    চতুর্থ দিনের খেলা শুরু করে ৬ উইকেটে ১০৩ রান নিয়ে। তবে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে আর মাত্র ১৪ রান যোগ করতে পারে। ওপেনার ব্র্যান্ডন কিং চোটের কারণে ব্যাট করতে না নামায় ১১৭ রানেই থামে তাদের ইনিংস। মাত্র ১৮ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারিয়ে বড় ধস নামে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে।

    পাকিস্তানের হয়ে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান সাজিদ খান ও আলি উসমান। দুজনই চারটি করে উইকেট শিকার করে স্বাগতিকদের দ্রুত গুটিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

    ৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতে ইমাম-উল-হক (৯) ও আজান আওয়াইসকে (১৮) হারালেও ম্যাচে আর কোনো বিপদ হয়নি। অধিনায়ক বাবর আজম ও আবদুল্লাহ শফিক ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। দুজনই অপরাজিত ২৪ রান করে মাঠ ছাড়েন।

    প্রথম ইনিংসে ১৬১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন ওপেনার আবদুল্লাহ শফিক। আর পুরো সিরিজে ১৯৩ রান করে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ নির্বাচিত হন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন