বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • দ্য হান্ড্রেডে রশিদ খানের ঘূর্ণিতে নতুন ইতিহাস

    দ্য হান্ড্রেডে রশিদ খানের ঘূর্ণিতে নতুন ইতিহাস
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান আবারও প্রমাণ করলেন কেন তাকে বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলারদের একজন বলা হয়। ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এ প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করে গড়েছেন নতুন ইতিহাস। তার দুর্দান্ত বোলিংয়ে বড় জয় পেয়েছে এমআই লন্ডন।

    রোববার (২ আগস্ট) লন্ডনের দ্য ওভালে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের বিপক্ষে এমআই লন্ডনের হয়ে খেলতে নেমে রশিদ মাত্র ২০ বলে ১৭ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন। এটি দ্য হান্ড্রেডে তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট এবং চলতি মৌসুমেরও প্রথম ফাইফার। একই সঙ্গে টুর্নামেন্টের ইতিহাসে অষ্টম বোলার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি।

    এর আগে ব্যাট করতে নেমে এমআই লন্ডন ১০০ বলে ৬ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে, যা চলতি আসরে দলটির সর্বোচ্চ স্কোর। ইনিংসের ভিত্তি গড়ে দেন উইল জ্যাকস ও নিকোলাস পুরান। জ্যাকস ৩১ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন, আর পুরান করেন ২৮ বলে ৫৪ রান। শেষদিকে স্যাম কারানের ১১ বলে ২৩ রানের ক্যামিও দলকে বড় সংগ্রহ এনে দেয়।

    ১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যানচেস্টার সুপার জায়ান্টস শুরুটা দারুণ করে। উদ্বোধনী জুটিতে প্রথম ৩০ বলেই আসে ৫৯ রান। অধিনায়ক এইডেন মার্করাম দ্রুত ফিফটি তুলে নিয়ে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখেন।

    তবে এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রশিদ খান। টিম সাইফার্টকে বোল্ড করে শুরু করেন উইকেট উৎসব। এরপর জস বাটলার, হাইনরিখ ক্লাসেন, টম মুরস ও লিয়াম ডসনকে ফিরিয়ে প্রতিপক্ষের মিডল অর্ডার ধসিয়ে দেন তিনি।

    রশিদের ঘূর্ণিতে মাত্র ৩৫ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ম্যানচেস্টার। শেষ পর্যন্ত ৯৫ বলেই ১৩৮ রানে অলআউট হয়ে ৪৫ রানের বড় ব্যবধানে হারে দলটি।

    দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার জেতেন রশিদ খান। এই জয়ে এমআই লন্ডন পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন