বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • আগ্রাসী আচরণে আইসিসির শাস্তি পেলেন পাকিস্তানের দুই পেসার

    আগ্রাসী আচরণে আইসিসির শাস্তি পেলেন পাকিস্তানের দুই পেসার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে পরাজয়ের হতাশা কাটতে না কাটতেই নতুন করে ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। মাঠে আগ্রাসী আচরণের অভিযোগে দলের দুই পেসার মোহাম্মদ আব্বাস ও খুররম শেহজাদকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

    বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, দুই ক্রিকেটারই খেলোয়াড়দের আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করেছেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় খুররম শেহজাদের ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। অন্যদিকে মোহাম্মদ আব্বাসকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার (Official Reprimand) করা হয়েছে।

    শুধু তাই নয়, দুজনের নামের পাশেই একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

    আইসিসির আচরণবিধির ২.৫ ধারা অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে অপমান, ভয়ভীতি প্রদর্শন বা উসকানিমূলক ভাষা, অঙ্গভঙ্গি কিংবা আগ্রাসী আচরণ করা শাস্তিযোগ্য অপরাধ।

    আইসিসি জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে শাই হোপকে বোল্ড করার পর খুররম শেহজাদ ব্যাটারের খুব কাছে গিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে উদযাপন করেন। একইভাবে ইনিংসের শেষ ব্যাটার জোমেল ওয়ারিকানকে আউট করার পর মোহাম্মদ আব্বাসও একই ধরনের আচরণ করেন।

    এই দুই ঘটনাকেই আচরণবিধি লঙ্ঘনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়েছে।

    মাঠের আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও রিচার্ড কেটেলবরো, তৃতীয় আম্পায়ার জয়ারামন মদনগোপাল এবং চতুর্থ আম্পায়ারের প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়। পরে ম্যাচ রেফারি জেফ ক্রো শাস্তির সিদ্ধান্ত অনুমোদন করেন।

    আইসিসি জানিয়েছে, গত ২৪ মাসে মোহাম্মদ আব্বাস ও খুররম শেহজাদের এটি প্রথম ডিমেরিট পয়েন্ট। দুই ক্রিকেটারই অভিযোগ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

    ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্টে হারের পর এই শাস্তি পাকিস্তান দলের জন্য নতুন করে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন