বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন?

    মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন?
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটিয়ে পরিবারের সঙ্গে কয়েকদিন নিজ শহর রোজারিওতে সময় কাটানোর পর আবারও মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রে ফিরে ইন্টার মিয়ামির অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। তবে ক্লাব ফুটবলে ফেরার পাশাপাশি এখন আলোচনার কেন্দ্রে রয়েছে জাতীয় দলে তার ভবিষ্যৎ।

    পরিবারের সঙ্গে এক সপ্তাহের বেশি সময় কাটিয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ফেরেন মেসি। বুধবার ভোরে ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর কয়েক ঘণ্টার মধ্যেই ইন্টার মিয়ামির ট্রেনিং সেন্টারে হাজির হন তিনি।

    অনুশীলনে ফেরার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে ইন্টার মিয়ামি। ক্লাবটি ছবির ক্যাপশনে লিখেছে, ‘আজকের আগমনটা একটু ভিন্ন।’

    অনুশীলনের ছবিতে সমর্থকদের নজর কাড়ে মেসির হাতে থাকা ঐতিহ্যবাহী মাতে সেট। ২০২৬ বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থদেরও একই ধরনের মাতে সেট উপহার দিয়েছিলেন তিনি।

    বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছেন মেসি। এখন তার পুরো মনোযোগ ইন্টার মিয়ামির ব্যস্ত মৌসুমের দিকে।

    আগামী শনিবার মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। তবে ধারণা করা হচ্ছে, ৫ আগস্ট লিগস কাপে অ্যাটলেটিকো সান লুইসের বিপক্ষে ম্যাচেই পূর্ণ ফিট অবস্থায় মাঠে নামবেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

    এরপর লিগস কাপের গ্রুপ পর্বে ইন্টার মিয়ামির প্রতিপক্ষ হবে মনতেরেই (৮ আগস্ট) এবং লেওন (১৩ আগস্ট)।

    ক্লাবের ব্যস্ত সূচির পাশাপাশি মেসির সামনে রয়েছে ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর তিনি আর্জেন্টিনা জাতীয় দলে খেলা চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

    আগামী সেপ্টেম্বরে ফিফা আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলবে। তবে প্রতিপক্ষ, ভেন্যু ও সূচি এখনো চূড়ান্ত হয়নি।

    এদিকে ১৬ সেপ্টেম্বর মায়ামির নু স্টেডিয়ামে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ক্যাম্পিওনেস কাপের ফাইনাল খেলবে ইন্টার মিয়ামি। সেই ম্যাচেও মেসিকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা থাকবে তুঙ্গে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন