বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু

    লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ বোর্ড সভা আজ অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় দলের নেতৃত্ব, কোচিং স্টাফ, খেলোয়াড়দের চোট ব্যবস্থাপনা, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ভারতের সম্ভাব্য বাংলাদেশ সফরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।

    সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ওয়ানডে দলের অধিনায়কত্ব। বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরিবর্তে টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসকে ওয়ানডের দায়িত্ব দেওয়ার বিষয়টি বোর্ড বিবেচনা করছে। সভা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

    লিটন দাসের চোট এবং তার পুনর্বাসন কার্যক্রমও আলোচ্যসূচিতে রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর জিম্বাবুয়ে সফরে গেলেও তিনি মাঠে নামেননি। পরে দেশে ফিরে আসেন এবং ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট থেকেও ছিটকে যান। এ ঘটনায় বিসিবির মেডিকেল বিভাগের কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠায় জাতীয় দলের খেলোয়াড়দের চোট নির্ণয়, চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া পর্যালোচনা করা হবে। প্রয়োজন হলে বিভাগে পরিবর্তন বা সংস্কারের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

    বোর্ড সভায় কোচিং স্টাফ নিয়েও আলোচনা হবে। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ও পেস বোলিং কোচ তালহা জুবায়েরের দায়িত্ব পর্যালোচনার পাশাপাশি নির্দিষ্ট কিছু পদে বিদেশি কোচ নিয়োগের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

    বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের ভবিষ্যৎ, সম্ভাব্য সূচি, টুর্নামেন্টের কাঠামো এবং আয়োজন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও সিদ্ধান্ত হতে পারে। পাশাপাশি ভারতের সম্ভাব্য বাংলাদেশ সফরের প্রস্তুতি, সরকারি অনুমোদন, লজিস্টিকস এবং সিরিজের সম্ভাব্য সূচি নিয়ে বোর্ড সদস্যদের সর্বশেষ অগ্রগতি জানানো হবে।

    এ ছাড়া জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি প্রতিযোগিতার নাম পরিবর্তনের প্রস্তাব, দেশের বিভিন্ন ক্রিকেট ভেন্যু ও অনুশীলন সুবিধার উন্নয়ন, অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি এবং অন্যান্য প্রশাসনিক বিষয়ও সভার এজেন্ডায় রয়েছে। সব মিলিয়ে আজকের বোর্ড সভার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্ব, চিকিৎসা ব্যবস্থা এবং বিপিএলের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন