শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পল্লবীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩ বরিশালে সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার ডেঙ্গু নিয়ন্ত্রণে আজ থেকে ডিএনসিসির বাড়ি বাড়ি অভিযান আজ থেকে দেশজুড়ে তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, পাত্র নৌবাহিনীর কর্মকর্তা দুই দিনের ব্যবধানে কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা সালাহউদ্দিন-মঈন খানের ওপর বাড়ল সংসদীয় দায়িত্ব আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী বাব আল-মান্দেবে হুথিদের অগ্রগতি, সৌদি আরব ঘিরে বাড়ছে নতুন উদ্বেগ পাকিস্তানের টেস্ট পরিকল্পনা নিয়ে প্রশ্ন, ‘অসম্মান করছে ক্রিকেটকে’
  • টানা তিনদিন পর শেয়ারবাজারে স্বস্তি, বাড়ল সূচক ও লেনদেন

    টানা তিনদিন পর শেয়ারবাজারে স্বস্তি, বাড়ল সূচক ও লেনদেন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টানা তিন কার্যদিবসের দরপতনের পর সোমবার (২৭ জুলাই) দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে মূল্যসূচক। একই সঙ্গে ডিএসইতে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

    দিনভর বাজারে সবচেয়ে বেশি ইতিবাচক ভূমিকা রাখে মিউচুয়াল ফান্ড খাত। লেনদেনের শুরু থেকেই প্রায় সব মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত সেই ধারা অব্যাহত থাকে। এর প্রভাব অন্যান্য খাতেও পড়ে এবং বাজারে ক্রয়চাপ বাড়ে।

    ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার দাম বেড়েছে ২৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ৫৩টির এবং ৩৯টির দাম অপরিবর্তিত ছিল। মিউচুয়াল ফান্ড খাতে ৩১টির দাম বাড়লেও কোনো ফান্ডের দাম কমেনি।

    দাম বাড়ার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বেড়ে ৫,৮৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ২,২০১ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১,১৮৮ পয়েন্টে উন্নীত হয়েছে।

    সূচকের পাশাপাশি লেনদেনেও গতি ফিরে এসেছে। সোমবার ডিএসইতে মোট $8.72 মিলিয়ন টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের $7.81 মিলিয়ন টাকার তুলনায় $0.91 মিলিয়ন বেশি।

    অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১২৫ পয়েন্ট বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৫টির দাম বেড়েছে, ৬২টির কমেছে এবং ২৫টির দাম অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে $0.17 মিলিয়ন, যা আগের কার্যদিবসের $0.05 মিলিয়ন টাকার তুলনায় উল্লেখযোগ্য বেশি।

    বাজার বিশ্লেষকদের মতে, টানা দরপতনের পর মিউচুয়াল ফান্ড খাতে ক্রয়চাপ বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে আংশিক আস্থা ফিরে এসেছে। তবে এই ইতিবাচক ধারা টেকসই হবে কি না, তা আগামী কয়েক কার্যদিবসের বাজার আচরণের ওপর নির্ভর করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন