শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পল্লবীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩ বরিশালে সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার ডেঙ্গু নিয়ন্ত্রণে আজ থেকে ডিএনসিসির বাড়ি বাড়ি অভিযান আজ থেকে দেশজুড়ে তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, পাত্র নৌবাহিনীর কর্মকর্তা দুই দিনের ব্যবধানে কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা সালাহউদ্দিন-মঈন খানের ওপর বাড়ল সংসদীয় দায়িত্ব আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী বাব আল-মান্দেবে হুথিদের অগ্রগতি, সৌদি আরব ঘিরে বাড়ছে নতুন উদ্বেগ পাকিস্তানের টেস্ট পরিকল্পনা নিয়ে প্রশ্ন, ‘অসম্মান করছে ক্রিকেটকে’
  • ছয় মাসে সিঙ্গার বাংলাদেশের শেয়ারপ্রতি লোকসান কমেছে ৩৬ শতাংশ

    ছয় মাসে সিঙ্গার বাংলাদেশের শেয়ারপ্রতি লোকসান কমেছে ৩৬ শতাংশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৬ শতাংশ কমেছে। এ তথ্য উঠে এসেছে কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে।

    গত বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

    প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ২৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৬১ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট দায় (এনএলপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৫৫ পয়সা।

    এর আগে ২০২৫ হিসাব বছরে সিঙ্গার বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ওই বছর কোম্পানির নিট লোকসান ছিল ২২৪ কোটি ৯৩ লাখ টাকা, যা আগের হিসাব বছরের ৪৮ কোটি ৯৪ লাখ টাকা লোকসানের তুলনায় অনেক বেশি।

    ২০২৫ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২২ টাকা ৫৬ পয়সা, যেখানে আগের বছরে তা ছিল ৪ টাকা ৯১ পয়সা। একই সময়ে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) নেমে আসে ১ টাকা ৬৯ পয়সায়।

    এর আগে ২০২৪ হিসাব বছরে সিঙ্গার বাংলাদেশ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই বছর কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ৯১ পয়সা, যেখানে আগের বছরে শেয়ারপ্রতি আয় ছিল ৫ টাকা ২৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২৫ টাকা ৮১ পয়সা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন