রবিবার, ২৬ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের সরকারি হাসপাতালের বাথরুমে মিলল ওষুধ, অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
  • আর্জেন্টিনা-স্পেনের বিপক্ষে দুর্দান্ত ভোজিনহা এবার চিলির ক্লাবে

    আর্জেন্টিনা-স্পেনের বিপক্ষে দুর্দান্ত ভোজিনহা এবার চিলির ক্লাবে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বজুড়ে আলোচনায় আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা এবার নতুন ক্লাবে যোগ দিচ্ছেন। ইউরোপ কিংবা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোকেই বেছে নিয়েছেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক।

    শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভোজিনহার সঙ্গে চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে চিলির অন্যতম সফল ক্লাব কোলো কোলো। ক্লাবের পক্ষ থেকে তাকে স্বাগত জানিয়ে জানানো হয়, নতুন চ্যালেঞ্জের জন্য তারা তার অপেক্ষায় রয়েছে।

    ভোজিনহার আগমনের খবরে কোলো কোলোর সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। চিলির ফুটবল অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্বকাপ চলাকালীন কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ না থাকা এই গোলরক্ষক খুব শিগগিরই চিলিতে পৌঁছে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করবেন বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা।

    ক্লাবটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ব্লাঙ্কো ই নেগ্রোর সভাপতি আনিবাল মোসা জানান, ভোজিনহা কোলো কোলোর নতুন খেলোয়াড় হতে যাচ্ছেন। মেডিকেল পরীক্ষার পর সান্তিয়াগোর এস্তাদিও মনুমেন্তালে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

    স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কোলো কোলোর সঙ্গে ১৮ মাসের চুক্তি করেছেন ভোজিনহা।

    ভোজিনহার আসল নাম জোসিমার দিয়াস। তবে ফুটবল বিশ্বে তিনি ভোজিনহা নামেই পরিচিত। কেপ ভার্দের হয়ে বিশ্বকাপে অসাধারণ গোলকিপিং করে তিনি নজর কাড়েন। শক্তিশালী স্পেন ও আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে একাধিক দুর্দান্ত সেভ করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

    রাউন্ড অব ৩২-এ লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হেরে কেপ ভার্দের বিশ্বকাপ অভিযান শেষ হলেও ভোজিনহার পারফরম্যান্স প্রশংসিত হয় বিশ্বজুড়ে। সমর্থকদের ভোটে ফিফা বিশ্বকাপ ড্রিম টিমেও গোলরক্ষক হিসেবে জায়গা করে নেন তিনি।

    বিশ্বকাপের পর ভোজিনহার জনপ্রিয়তাও ব্যাপকভাবে বেড়েছে। টুর্নামেন্ট শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা ছিল ৫০ হাজারের কম। বিশ্বকাপ শেষে সেই সংখ্যা কয়েক কোটি ছাড়িয়ে যায়, যা তার বিশ্বব্যাপী জনপ্রিয়তার বড় প্রমাণ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন