রবিবার, ২৬ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের সরকারি হাসপাতালের বাথরুমে মিলল ওষুধ, অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
  • অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ

    অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই সফরকে সামনে রেখে দল গঠনে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশেষ করে অস্ট্রেলিয়ার কন্ডিশন বিবেচনায় পেসনির্ভর আক্রমণ সাজানোর পরিকল্পনা থাকলেও চোট ও অনুপস্থিতির কারণে সেই পরিকল্পনায় দেখা দিয়েছে অনিশ্চয়তা।

    সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। চোটের কারণে তার অস্ট্রেলিয়া সফরে অংশ নেওয়া এখনো নিশ্চিত নয়। বিসিবি শিগগিরই তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাবে। তবে সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জিম্বাবুয়ে সফরে পাওয়া চোট গুরুতর হওয়ায় এই সিরিজ থেকে তার ছিটকে যাওয়ার আশঙ্কাই বেশি।

    এদিকে স্বস্তির খবরও রয়েছে বাংলাদেশ শিবিরে। অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন দাস এবং বাঁহাতি পেসার শরিফুল ইসলাম চোট কাটিয়ে দলে ফেরার পথে রয়েছেন। লিটনের কাফ মাসলের চোট গুরুতর নয় এবং চিকিৎসা শেষে তিনি দ্রুতই অনুশীলনে ফিরবেন বলে জানিয়েছে বিসিবি। অন্যদিকে শরিফুলও পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোলে সফরের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন।

    দলের পেস আক্রমণ আরও শক্তিশালী করতে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে ডানহাতি পেসার হাসান মাহমুদকে দেশে ফিরিয়ে এনেছে বিসিবি। তিনি খুব শিগগির দলের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন। তার পরিবর্তে এলপিএলে অংশ নেবেন রিপন মণ্ডল।

    অন্যদিকে পারিবারিক কারণে এই সফর থেকে ছুটি নিয়েছেন অভিজ্ঞ পেসার এবাদত হোসেন। ফলে পেস বিভাগে কিছুটা ঘাটতি তৈরি হলেও হাসান মাহমুদের অন্তর্ভুক্তিতে সেই শূন্যতা অনেকটাই পূরণ হবে বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট।

    অস্ট্রেলিয়ার কন্ডিশন বাংলাদেশের জন্য সবসময়ই কঠিন চ্যালেঞ্জ। তবে সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে উন্নতির ধারাবাহিকতা ধরে রেখে এবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা। এজন্য শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল গঠনেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন