শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পল্লবীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩ বরিশালে সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার ডেঙ্গু নিয়ন্ত্রণে আজ থেকে ডিএনসিসির বাড়ি বাড়ি অভিযান আজ থেকে দেশজুড়ে তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, পাত্র নৌবাহিনীর কর্মকর্তা দুই দিনের ব্যবধানে কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা সালাহউদ্দিন-মঈন খানের ওপর বাড়ল সংসদীয় দায়িত্ব আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী বাব আল-মান্দেবে হুথিদের অগ্রগতি, সৌদি আরব ঘিরে বাড়ছে নতুন উদ্বেগ পাকিস্তানের টেস্ট পরিকল্পনা নিয়ে প্রশ্ন, ‘অসম্মান করছে ক্রিকেটকে’
  • দ্বিতীয় প্রান্তিকেও লোকসান বেড়েছে প্রিমিয়ার ব্যাংকের

    দ্বিতীয় প্রান্তিকেও লোকসান বেড়েছে প্রিমিয়ার ব্যাংকের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পিএলসির আর্থিক অবস্থার আরও অবনতি হয়েছে। ব্যাংকটির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় ১৮৪ শতাংশ বেড়েছে।

    বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ব্যাংকটির পরিচালনা পর্ষদ গত বুধবার অনুষ্ঠিত সভায় প্রতিবেদনটি অনুমোদন করে।

    প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৩ টাকা ১৫ পয়সা, যেখানে ২০২৫ সালের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ১১ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ২ টাকা ৪ পয়সা।

    শুধু ছয় মাসের হিসাবই নয়, দ্বিতীয় প্রান্তিকেও লোকসানের প্রবণতা অব্যাহত রয়েছে। এপ্রিল-জুন সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ২৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৩ পয়সা। ফলে এ সময়ে লোকসান বেড়েছে প্রায় ৭১ শতাংশ।

    এদিকে, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৪৪ পয়সা।

    ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, সুদ আয় কমে যাওয়ায় চলতি বছরের প্রথমার্ধে লোকসান বেড়েছে। তবে অন্যান্য ব্যাংক ও এজেন্টদের কাছ থেকে ঋণ গ্রহণ বৃদ্ধি পাওয়ায় পরিচালন নগদ প্রবাহে উন্নতি হয়েছে। একই সঙ্গে পরিচালন লোকসান বাড়ায় শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যও আগের বছরের তুলনায় কমেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন