বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • পর্তুগাল অধ্যায়ের অবসান: অবসরের ইঙ্গিত রোনালদোর!

    পর্তুগাল অধ্যায়ের অবসান: অবসরের ইঙ্গিত রোনালদোর!
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগাল জাতীয় দলের হয়ে গৌরবময় ক্যারিয়ার গড়া ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচের পর অবসরের ঘোষণা দিতে পারেন পর্তুগিজ এই মহাতারকা।

    গোলডটকম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি হতে পারে পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ।

    দীর্ঘদিন ধরেই জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে ওয়েলস ম্যাচের পর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়াতে পারেন তিনি।

    রোনালদোর সম্ভাব্য বিদায়ের মধ্য দিয়েই শুরু হতে পারে পর্তুগাল জাতীয় দলের নতুন অধ্যায়। সম্প্রতি চার বছরের চুক্তিতে দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন হোর্হে জেসুস।

    দায়িত্ব নেওয়ার পর দেশটির টেলিভিশন চ্যানেল ক্যানাল ১১-কে দেওয়া সাক্ষাৎকারে জেসুস বলেন, নতুন কোচ হিসেবে তিনি দলে বড় ধরনের পরিবর্তন আনতে চান না।

    তার ভাষায়, “অনেকে মনে করতে পারেন নতুন কোচ এসে পুরো দল বদলে ফেলবেন। কিন্তু বাস্তবে তা হবে না। আমি বোকা নই। এত অল্প সময়ে অনেক নতুন খেলোয়াড়কে দলে নেওয়ার সুযোগও নেই।”

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলে পর্তুগালের হয়ে রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে অসাধারণ সব অর্জনের মধ্য দিয়ে।

    এ পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৩৩টি ম্যাচে ১৪৬টি গোল করেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তার দখলে।

    শুধু ব্যক্তিগত রেকর্ড নয়, দলীয় সাফল্যেও রয়েছে রোনালদোর বড় অবদান। তার নেতৃত্বেই ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ জেতে পর্তুগাল। এছাড়া ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপা জিতেছে দলটি।

    বর্তমানে ৪১ বছর বয়সী রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসর-এর হয়ে খেলছেন। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত।

    পেশাদার ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৭৬ গোল করেছেন রোনালদো। অবসরের আগে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করাই তার অন্যতম বড় লক্ষ্য। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলে ক্লাব ফুটবলে আরও বেশি মনোযোগ দেবেন বলেও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন