শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্দোলনের মুখেও ধর্মেন্দ্র প্রধানকে কেন সরাচ্ছেন না মোদি? চিকিৎসার অভাবে যেন আর কোনো গ্রামবাসীর মৃত্যু না হয়: জুবাইদা রহমান ১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের টেস্ট, ২০২৭ সালে ইংল্যান্ড সফরে টাইগাররা বিদেশি শিক্ষার্থী টানতে জাতীয় নীতিমালা প্রণয়নের তাগিদ শিক্ষামন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন মোদি সাংবাদিকের পরিচয় নির্ধারণে কর্তৃপক্ষ থাকা প্রয়োজন: তথ্যমন্ত্রী দ্বিতীয় প্রান্তিকেও লোকসান বেড়েছে প্রিমিয়ার ব্যাংকের শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পুলিশের ১৭ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে কোরআন তিলাওয়াতে মাধুর্য আনতে যা করবেন
  • প্রবাসী আয়ের জোয়ারে রিজার্ভে ইতিবাচক ধারা, ৩৬ বিলিয়ন ডলার ছাড়ালো

    প্রবাসী আয়ের জোয়ারে রিজার্ভে ইতিবাচক ধারা, ৩৬ বিলিয়ন ডলার ছাড়ালো
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সঙ্গে চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনেই ১৮০ কোটি ২৬ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে, যা রিজার্ভের অবস্থান আরও শক্তিশালী করতে সহায়তা করছে।

    বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি বুধবার (২২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২২ জুলাই পর্যন্ত মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৬৫ দশমিক ৬৮ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলার।

    তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ (Balance of Payments Manual-6) পদ্ধতিতে হিসাব করা ব্যবহারযোগ্য বা নেট রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৭৭০ দশমিক ০৮ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

    এদিকে, চলতি জুলাইয়ের প্রথম ২০ দিনে দেশে এসেছে ১৮০ কোটি ২৬ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ২৮ কোটি ৭৮ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৪ কোটি ৫২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২৬ কোটি ৬৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ৩০ লাখ ডলার।

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে আমদানি ব্যয়, বৈদেশিক লেনদেন এবং সামষ্টিক অর্থনীতির ভারসাম্য রক্ষায়ও রেমিট্যান্স গুরুত্বপূর্ণ অবদান রাখছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন