বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট লড়াই, কেমন হবে বাংলাদেশের দল?

    অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট লড়াই, কেমন হবে বাংলাদেশের দল?
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী মাসের প্রথম সপ্তাহে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড এবং অফ-স্পিনার নাথান লায়ন।

    ঘোষিত দলে সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজে অংশ নেওয়া প্রায় সব ক্রিকেটারই জায়গা পেয়েছেন। ফলে শক্তিশালী স্বাগতিকদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, আসন্ন সিরিজকে সামনে রেখে টাইগাররাও প্রস্তুতি শুরু করেছে। তবে ইনজুরির কারণে দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার লিটন দাস ও নাহিদ রানাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    চোটের চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন লিটন দাস। সেখানে স্ক্যান রিপোর্ট পাওয়ার পরই তার অস্ট্রেলিয়া সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, নাহিদ রানার শারীরিক অবস্থা মূল্যায়নের পর তাকে নিয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

    আগামী সপ্তাহের শুরুতেই বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করতে পারে বিসিবি। এরপর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে টাইগাররা।

    আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে সিরিজ শুরু হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।

    আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ হিসেবে এটি হবে ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ, যা ক্রিকেটপ্রেমীদের কাছে বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন