বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাংবাদিক এইচ আর শফিক গ্রেফতার, মুক্তির দাবিতে নিন্দার ঝড় সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে: সারজিস বাজুসের নতুন মূল্যতালিকা, সোনা-রুপার গহনার দাম বাড়ল সিজেপির আন্দোলনে অচল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন থার্ড টার্মিনালের সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে ভিডিও ইস্যুতে উত্তাল শ্যামনগর, এমপি নজরুলের বিরুদ্ধে প্রতিবাদ বাংলাদেশ-চীন বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, করিডোর ও বিনিয়োগে গুরুত্ব ইউপি চেয়ারম্যান পদে স্নাতক যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ, এবার লক্ষ্য অস্ট্রেলিয়া সৌদির সঙ্গে ৩০ বছরের পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
  • বিশ্বকাপ শেষে দেশে ফিরতেই উষ্ণ সংবর্ধনায় ভাসল আর্জেন্টিনা

    বিশ্বকাপ শেষে দেশে ফিরতেই উষ্ণ সংবর্ধনায় ভাসল আর্জেন্টিনা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৬ ফুটবল বিশ্বকাপের শিরোপা স্পেনের হাতে উঠলেও দেশে ফিরে বীরের সম্মান পেয়েছে রানার্সআপ আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের হতাশা থাকলেও লিওনেল স্কালোনির শিষ্যদের ভালোবাসায় ভাসিয়েছেন হাজারো সমর্থক। বিমানবন্দর থেকে শুরু করে জাতীয় দলের প্রশিক্ষণ কেন্দ্র পর্যন্ত ছিল উৎসবমুখর পরিবেশ।

    নিউজার্সিতে স্পেনের বিপক্ষে ১-০ গোলের হারের কয়েক ঘণ্টা পরই নিউইয়র্ক থেকে বুয়েনস এইরেসের উদ্দেশে রওনা দেয় আর্জেন্টিনা দল। সোমবার (২১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এজেইজার মিনিস্টার পিস্টারিনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রতিনিধিদল।

    বিমানবন্দর থেকে কঠোর পুলিশি নিরাপত্তায় ছাদখোলা বাসে করে জাতীয় দলের প্রশিক্ষণ কেন্দ্র লিওনেল আন্দ্রেস মেসি ট্রেনিং কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় খেলোয়াড় ও কোচিং স্টাফদের। পথে দুই পাশে দাঁড়িয়ে হাজারো সমর্থক হাত নেড়ে এবং স্লোগানে প্রিয় দলকে স্বাগত জানান। ছাদখোলা বাস থেকে কোচ লিওনেল স্কালোনি ও ফুটবলাররাও ভক্তদের অভিনন্দনের জবাব দেন।

    তবে পুরো দল একসঙ্গে দেশে ফেরেনি। ইউরোপ ও যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন ক্লাবে খেলা বেশ কয়েকজন ফুটবলার সরাসরি নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। বিশেষ করে লিওনেল মেসি ও রদ্রিগো দি পল দেশে ফেরেননি। তারা যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলায় ব্যস্ত থাকবেন। আগামী ২৯ জুলাই অনুষ্ঠিতব্য লিগা এমএক্স অল-স্টারস বনাম এমএলএস অল-স্টারস ম্যাচে তাদের অংশ নেওয়ার কথা রয়েছে।

    দেশে ফেরা খেলোয়াড়দের বিমানবন্দরে ঐতিহ্যবাহী গ্রেনাডিয়ার রেজিমেন্ট ‘মুচাচোস’ গানের তালে অভ্যর্থনা জানায়। পরে জাতীয় দলের প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে জড়ো হওয়া হাজারো সমর্থক করতালি, পতাকা ও স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। যদিও আনুষ্ঠানিক কোনো বিজয় শোভাযাত্রার আয়োজন ছিল না।

    বিশ্বকাপে শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণ না হলেও দলকে নিয়ে গর্ব প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশে ফেরার কয়েকটি ছবি প্রকাশ করে সংস্থাটি শুধু ‘Argentina’ লিখে নীল রঙের হৃদয়ের প্রতীক যুক্ত করে।

    পরে এক বিবৃতিতে এএফএ জানায়, মাঠে প্রতিটি ফুটবলার সমর্থকদের অকুণ্ঠ সমর্থন পেয়েছেন। শিরোপা ধরে রাখার লক্ষ্য পূরণ না হলেও দল ও সমর্থকদের মধ্যকার বন্ধন আরও দৃঢ় হয়েছে, যা যেকোনো ফলাফলের চেয়েও বড়।

    এদিকে বিশ্বকাপ ফাইনালে হারের প্রভাব পড়েছে ফিফা র‍্যাঙ্কিংয়েও। সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে আর্জেন্টিনা। নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন উঠে এসেছে শীর্ষে। অন্যদিকে এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে অবস্থান নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন