বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ‘বিশ্বকাপ ট্রফি আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনব’ নিকো পাসের প্রতিজ্ঞা

     ‘বিশ্বকাপ ট্রফি আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনব’ নিকো পাসের প্রতিজ্ঞা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। তবে এই পরাজয়কে শেষ নয়, বরং ভবিষ্যতের সাফল্যের প্রেরণা হিসেবে দেখছেন দলের তরুণ মিডফিল্ডার নিকো পাস। তিনি দৃঢ় কণ্ঠে জানিয়েছেন, বিশ্বকাপের ট্রফি আবার আর্জেন্টিনার ঘরে ফিরিয়ে আনতে নিজের সর্বোচ্চটা উজাড় করে দেবেন।

    ফাইনালে মাঠে নামার সুযোগ না পেলেও ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তা দিয়েছেন ২১ বছর বয়সী এই ফুটবলার।

    আর্জেন্টিনা দলের একটি ছবি পোস্ট করে নিকো লিখেছেন, ‘আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গর্বিত আমি। এই দেশ, এই জাতীয় দল এবং এমন একদল অসাধারণ মানুষের অংশ হতে পেরে আমি গর্বিত। তারা এই জার্সির জন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দেয় এবং প্রতিটি মুহূর্তে হৃদয়-প্রাণ দিয়ে লড়ে। আমি শুধু সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

    সমর্থকদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি আরও বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বকাপের ট্রফি আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে নিজের সর্বস্ব উজাড় করে দেব।’

    নিকো পাস একই সঙ্গে নবমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়া স্পেন দল এবং দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লেখেন, ‘স্পেন এবং সব স্প্যানিশ মানুষকে অভিনন্দন। ভালো সময় হোক কিংবা কঠিন সময়—আর্জেন্টিনা সবসময় আমার হৃদয়ে থাকবে।’

    স্পেনের সান্তা ক্রুজ দে টেনেরিফেতে জন্ম নেওয়া নিকো পাস আর্জেন্টিনার সাবেক ফুটবলার পাবলো পাসের ছেলে। রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা এই প্রতিভাবান মিডফিল্ডার সদ্য শেষ হওয়া বিশ্বকাপে আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে দুটি ম্যাচে মাঠে নেমেছিলেন।

    জন্মভূমি স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে খেলার সুযোগ না পেলেও, পরাজয়ের পর তার প্রতিক্রিয়ায় আর্জেন্টিনার জার্সির প্রতি অটুট ভালোবাসা ও ভবিষ্যতের লড়াইয়ের প্রত্যয় স্পষ্ট হয়ে উঠেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন