বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ভবিষ্যৎ প্রশ্নে আবেগে ভেঙে পড়লেন স্কালোনি, কান্নায় থামল সংবাদ সম্মেলন

    ভবিষ্যৎ প্রশ্নে আবেগে ভেঙে পড়লেন স্কালোনি, কান্নায় থামল সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। নিজের ভবিষ্যৎ নিয়ে করা এক প্রশ্নের জবাব দিতে গিয়ে কান্না ধরে রাখতে না পেরে একপর্যায়ে সংবাদ সম্মেলন কক্ষ ছেড়ে চলে যান তিনি।

    সংবাদ সম্মেলনে এক আর্জেন্টাইন সাংবাদিক স্কালোনির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কিছুটা সময় দরকার। অসাধারণ একটি দল পেয়েছিলাম, যেখানে সবাই একে অন্যকে দারুণভাবে বুঝত। এমন একটি দল হয়তো আর কখনো পাব না।’

    স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা টানা দুটি বিশ্বকাপে অংশ নিয়েছে। তবে আগামী বিশ্বকাপে তিনি দায়িত্বে থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। পাশাপাশি লিওনেল মেসিসহ বর্তমান দলের কয়েকজন অভিজ্ঞ ফুটবলারের পরবর্তী বিশ্বকাপে না থাকার সম্ভাবনাও রয়েছে। এসব বিষয়ই ফাইনালের পর তাকে আরও আবেগপ্রবণ করে তোলে।

    ফাইনালে স্পেনের বিপক্ষে শিরোপার লড়াইয়ে ফেবারিট হিসেবে মাঠে নামলেও প্রত্যাশা পূরণ করতে পারেনি আর্জেন্টিনা। প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব স্বীকার করে স্কালোনি বলেন, ‘স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে। তারা শিরোপা জিতেছে, এজন্য তাদের অভিনন্দন।’

    পরাজয়ের পরও নিজের খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট এই কোচ। তার ভাষায়, ‘পুরো টুর্নামেন্টজুড়ে আমার ফুটবলাররা নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। তারা দল হিসেবে অসাধারণ লড়াই করেছে, এজন্য আমি তাদের নিয়ে গর্বিত।’

    ফাইনালে শিরোপা হাতছাড়া হলেও স্কালোনির আবেগঘন প্রতিক্রিয়া ফুটবলপ্রেমীদের মনে নতুন করে প্রশ্ন তুলেছে—আর্জেন্টিনার ডাগআউটে কী তবে শেষের পথে এই সফল কোচের অধ্যায়?


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন